নিত্যদিন কোন কোন কাজ করলে আপনার ভাগ্যের দ্বার খুলে যাবে, জানেন
নিত্যদিন কোন কোন কাজ করলে আপনার ভাগ্যের দ্বার খুলে যাবে, জানেন
কথিত আছে ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায়। কিন্তু অনেক সময় বাস্তব জীবনে ভালো কাজ করলে সুফল পাওয়া যায় না। সেই ব্যক্তি কোন গ্রহের অশুভ প্রভাবের কারণেই এমনটা হয় বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। যদি এমন কিছু কাজের কথা বলা রয়েছে যেগুলো করলে মানুষকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। তারা জীবনে কখনো সুখের মুখ দেখতে পান না। তাদের জীবনে দুর্ভাগ্য নেবে আসে। সেইসঙ্গে তাঁরা কোন কাজে সফলতা পান না। তাহলে জেনে নিন কোন কোন কাজগুলি একদমই করবেন না।

ইস্ট দেবের আরাধনা করুন
প্রত্যেকদিন যদি কোন ব্যক্তি ইস্ট দেবের পুজো করেন তাহলে তার ভাগ্যে দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যে পরিণত হয়। ভগবানের আশীর্বাদে তার সমস্ত দুঃখ কেটে যায়। জীবনে উন্নতি করতে পারেন এবং আর্থিক দিকে সচলতা ফিরে আসে।

গায়ত্রী মন্ত্র জপ করুন
এই মন্ত্র নিত্যদিন জপ করলে সংকট কেটে যায়। গায়ত্রী মন্ত্র হিন্দু ধর্মের মধ্যে একটি। এটি খুব কার্যকারী বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এই মন্ত্র জপ করলে ব্যক্তিজীবনে ইতিবাচকতা বিকাশ পায়। সেই সঙ্গে দুর্ভোগ ও দারিদ্রতা চলে যাবে। এই মন্ত্র নিয়মিত যোগ করলে একজন ব্যক্তি সাফল্যের দিকে এগিয়ে যেতে পারে। জীবনের সমস্ত বাধা কাটতে পারে। সেই সঙ্গে দাম্পত্য ও পারিবারিক জীবনে সুখী হয়।

এই মন্ত্রটি জপ করুন
সকালে ঘুম থেকে ওঠা অর্থাৎ চোখ খোলার সঙ্গে সঙ্গে এই মন্ত্রটি জপ করুন। তাহলে আপনার জীবন খুব ভালো হবে। সকালে ঘুম থেকে উঠে নিজের হাতের তালু দেখুন। কথিত আছে একজন ব্যক্তির হাতে মা লক্ষ্মী, সরস্বতী ও ভগবান বিষ্ণুর স্থান থাকে। তাই সকালে ওঠার পর হাতের তালু দেখেই মন্ত্র জপ করলে তার জীবনে দুর্ভাগ্য কেটে যায়। সৌভাগ্যে পরিণত হয়। তাহলেকরগ্রে বাসতে লক্ষ্মীঃ করমধে সরস্বতী। করমুলে তু গোবিন্দঃ প্রভাতে কার্দর্শনম্। মন্ত্রটি জপ করুন। এই মন্ত্রপাঠে আপনার জীবনের সমস্ত চাহিদা মিটবে আপনি খুশি হবেন।

তুলসী তলায় প্রদীপ জ্বালান
তুলসী তলায় প্রদীপ জ্বালান। হিন্দু ধর্মের পবিত্র স্থান রয়েছে তুলসী দেবীর। বিশ্বাস করা হয় নিয়মিত তুলসী তলায় পুজো করলে ব্যক্তি জীবনে দুর্ভাগ্য কেটে যায়। ঘুম থেকে ওঠার পরে নিয়মিত তুলসী তলায় প্রদীপ জ্বালান। এতে করে আপনার বাড়িতে ইতিবাচকতা শক্তি প্রবেশ করবে, নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে। আপনার জীবনের সমস্ত সুখ ফিরে আসবে। আপনি জীবনে যা করতে চাইছেন সেটা করতে পারবেন। চাকরিক্ষেত্রে আপনি সুখী হবেন। পদোন্নতি বাড়বে। সেইসঙ্গে ব্যবসায়ও আপনি ভালো সাফল্য লাভ করতে পারবেন।

সূর্যদেবকে জল নিবেদন করুন
সূর্যকে সমস্ত গ্রহের রাজা হিসেবে বিবেচনা করা হয়। সূর্য পূর্ব পুরুষের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে তাই সূর্যদেবকে নিয়মিত জল নিবেদন করুন। তাহলে পূর্বপুরুষের সঙ্গে আশীর্বাদ পাওয়া যায়। স্নান করার পর তামার পাত্রে জল নিয়ে সূর্য দেবকে নিবেদন করুন। প্রতিটি কাজে সফলতা পান সকলে। সমাজে আপনি সম্মান পাবেন। জীবনে সূর্যের পুজো করুন। নিয়মিত স্নান সেরে প্রত্যেকদিন এই পুজোতে করলে আপনার জীবনে সফলতা আসবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications