শুরু রাজ পঞ্চক, জেনে নিন এর সময়কাল, শুভ-অশুভ মুহূর্ত
২৫ এপ্রিল সোমবার, শুরু হয়েছে রাজ পঞ্চক। এর দ্বারা জ্যোতিষশাস্ত্রে তিথি, করণ, যোগ, ভার নক্ষত্রের বিশেষ ভূমিকা রয়েছে। আর এগুলি সব একত্রিত হয়ে মুহুর্তা তৈরি হয়। কিছু মুহুর্তকে শুভ বলে মনে করা হয়ে থাকে। আবার কিছু মুহূর্তা কিন্তু মোটেই শুভ নয়। সনাতন ধর্ম মতে যেকোন শুভ কাজ শুভ সময় ও মুহুর্ত দেখে করা ভালো। তাতে জীবনে অনেকে ভালো হয় ও অনেক উপকারও হয়। সেই সঙ্গে সব কাজে সাফল্য মেলে। জ্যোতিষশাস্ত্রে, অশুভ সময়ে বা মুহুর্তা না দেখে কোনো কাজ করলে তাতে সফলতা সহজে পাওয়া যায় না। হিন্দুধর্ম ও জ্যোতিষশাস্ত্রে পঞ্চক যুগকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। কোন শুভ কাজ করার আগে পঞ্চক কাল অবশ্যই পালন করা হয়। কারণ এই সময় শুভ কাজ করা একেবারে নিষিদ্ধ। জ্যোতিষশাস্ত্র অনুসারে পঞ্চককে অশুভ বলে মনে করা হয়। এই পঞ্চক চলবে ২৯ এপ্রিল পর্যন্ত।

কখন পঞ্চকের আগমন ঘটে
শতভীষা, পূর্বা ভাদ্রপদ, উত্তরা ভাদ্রপদ ও রেবতী নক্ষত্রে চন্দ্রের গমন ঘটলে তখন পঞ্চক শুরু হয়। একই সময়ে, চন্দ্র যখন কুম্ভ ও মীন রাশিতে গমন করে, তখনও 'পঞ্চক' হতে দেখা যায়। এটি কিন্তু পঞ্চক 'ভাদওয়া' নামে পরিচিত। পাঁচকের সময়কাল পাঁচ দিন। তাই একে পঞ্চক বলা হয়।

পঞ্চকের সময়
এই বছর পঞ্চকের সময় জেনে নিন। শুরু হচ্ছে ২৫ এপ্রিল, সোমবার সকাল ৫টা ৩০ মিনিটে। তা শেষ হবে ২৯ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে।

পঞ্চক কী কী নামে পরিচিত
যদি রবিবার থেকে শুরু হয় পঞ্চক, তাহলে তার নাম হবে রোগ পঞ্চক। যদি সোমবার থেকে শুরু হয় তাহলে রাজ পঞ্চক। মঙ্গলবার থেকে পঞ্চক শুরু হলে সেটিকে অগ্নি পঞ্চক বলা হয়ে থাকে। শুক্রবার থেকে শুরু হওয়া পঞ্চককে চোর পঞ্চক বলা হয়। এবং শনিবার থেকে শুরু হওয়া পঞ্চককে মৃত্যু পঞ্চক বলা হয়। যদিও পঞ্চকে শুভ কাজ করা হয় না, তবে বুধ ও বৃহস্পতিবার থেকে পঞ্চক শুরু হলে পঞ্চকের পাঁচটি কাজ ছাড়াও অন্যান্য শুভ কাজ করা যেতে পারে।

এবারের পঞ্চক নাম কী
চলতি বছরে পঞ্চক শুরু হচ্ছে সোমবার থেকে। তাই একে রাজ পঞ্চক বলা হয়। ধর্ম ও জ্যোতিষের দৃষ্টিকোণ থেকে রাজ পঞ্চককে শুভ বলে মনে করা হয়। রাজ পঞ্চকেও শুভ কাজ করা যেতে পারে। এই পঞ্চকের সময় সম্পত্তি সংক্রান্ত কাজ করতে চাইলে তা শুভ বলে মনে করা হয়। তাছাড়া কেউ যদি চাকরির পরীক্ষায় বসতে চান বসতে পারেন। উপকার পাবেন।

এবারের পঞ্চক কতটা গুরুত্বপূর্ণ
বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের দশম দিন থেকে শুরু হচ্ছে পঞ্চক। প্রায় আড়াই বছর পর ২৯ এপ্রিল শনি তার ঘর পরিবর্তন করছে। এদিন শনি মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এমন পরিস্থিতিতে এই পঞ্চকগুলি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিছু মানুষের জীবনে অশুভ প্রভাব দেখা যাবে।

পঞ্চক ও শনির অশুভ প্রভাব দূর কীভাবে করবেন
পঞ্চক ও শনির নেতিবাচক প্রভাব দূর করতে গরীব ও দুস্থ ব্যক্তিদের সাধ্যমত দান করুন।
ভগবানের পুজো করুন আর কোনও মানুষের সঙ্গে কোনও অন্যায় কাজ করবেন না।
এই সময়ে ঘাস, কাঠ একদম পোড়াবেন না।
এই অশুভ সময়ে কখনই বাড়ি বা বাড়ির ছাদ করবেন না। কারণ এই অশুভ সময়ে অনেক সময় অর্থের ক্ষতি কিন্তু লেগে থাকে। জীবনে শান্তিও থাকে না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications