বাস্তুমতে এভাবে শুরু করুন আপনার সকাল, সৌভাগ্য ও সফলতা ছেড়ে যাবে না আপনাকে
বাস্তুমতে এভাবে শুরু করুন আপনার সকাল
দিনের শুরুটা হওয়া উচিত খুব সুন্দরভাবে। তবে আপনার গোটা দিনটাই ভালো যাবে। তবে আপরা অনেকসময়ই এমন কিছু জিনিস করে ফেলি যা হয়ত আমাদের সঠিক বলে মনে হলেও তা আসলে ভুল। কিন্তু সেটা আমরা উপলব্ধ করতে পারি না। আমরা ভোরবেলার কিছু অভ্যাস নিয়ে তাই আলোচনা করব যা বাস্তু শাস্ত্রে নিষিদ্ধ।

১) অনেকেই রয়েছেন যাঁরা ঘুম থেকে উঠে নিজেদেরকে আয়নায় দেখতে পছন্দ করেন। বিছানা থেকে নেমেই আমরা নিজেদের পোশাক ঠিক করি, তৈরি হই, এলোমেলো চুলকে বাঁধি। সকাল বেলা নিজের প্রতিচ্ছবি আয়নায় দেখা শুভ নয়। তাই বিছানা ছাড়ার সঙ্গে সঙ্গে আয়নায় কখনও নিজের মুখ দেখা উচিত নয়।
২) আমাদের চোখ খেলার সঙ্গে সঙ্গে পরম দেবতার কথা স্মরণ করা দরকার। এতে আত্মবিশ্বাস আসে। সকালে ঘুম থেকে উঠে সূর্য দর্শন করা এবং প্রার্থনা করা ভালো অভ্যাস। তাই যোগার মাধ্যমে সূর্য নমস্কার করার পরামর্শ দেওয়া হয়। ঘুম থেকে উঠে সূর্য দেবতাকে জল দেওয়া উচিত।
৩) সকালে ঘুম থেকে উঠে মন্দিরের ঘণ্টা শোনা খুবই শুভ। বলা হয় যে শঙ্খ ধ্বনি, নারকেল, ফুল বা ময়ূর দেখা শুভ ঘুম থেকে ওঠার পর। তাই আপনি যাতে ঘুম থেকে উঠে এগুলিকে দেখতে পারেন শোওয়ার ঘরে তাই এইগুলি রাখার ব্যবস্থা করুন। ময়ূরের বিকল্প হল ময়ূরের পালক।
৪) সকালে বাড়ি থেকে বেরনোর সময় ঝাড়ুদার বা জঞ্জালকর্মীদের মুখ দেখা খুবই শুভ।
৫) অনেকের বাড়িতেই পোষ্য রয়েছে এবং অধিকাংশরাই প্রাতঃরাশের সময় তাঁদের নাম ধরে খাওয়ার টেবিলে ডাকেন বা কাছে নিয়ে বসেন। সাবধান এটা করবেন না। এমনকী বাড়ির কোনও পোষ্যকেই প্রাতঃরাশের সময় না ডাকাই ভালো, তাতে আপনার গোটা দিন বরবাদ হবে।
৬) তবে সকালে সাদা গরু দেখা শুভ। হিন্দুধর্মে মায়ের পরই গরুকে স্থান দেওয়া হয়েছে মা রূপে এবং বাড়িতে তৈরি করা প্রথম রুটি গরুকে দেওয়া খুব শুভ।
৭) বাস্তুতে বলা হয় যে ভোরবেলা কোনও পাত্রে রাখা জলের ওপর যদি সূর্যের আলো এসে পড়ে তবে তা দেখা এবং পান করা ভালো বলা হয়। এমনকী যদি সূর্যের আলো কোনও স্ফটিকের মাধ্যমে শোওয়ার ঘরে এসে পড়ে তবে তা খুবই ভালো সৌভাগ্যের জন্য। এই কারণের জন্য অনেকসময় চাঁদের আলোতে স্ফটিকগুলোকে চার্জ করা হয় দীর্ঘসময় সৌভাগ্য অর্জনের জন্য।












Click it and Unblock the Notifications