শনি–সূর্যের গোচরে তৈরি হচ্ছে বিশেষ যোগ, লাভবান হবেন এই রাশির জাতকরা
জুলাই মাসে শনি এবং সূর্য এই দুই গুরুত্বপূর্ণ গ্রহ নিজেদের অবস্থান বদলেছে। ৫ দিনের মধ্যে শনি গোচর ও সূর্যের গোচর হয়েছে। জ্যোতিষে এই দুই গ্রহকে খুবই গুরুত্বপূর্ণ বলে মানা হয়ে থাকে। এই দুই গ্রহের পরিস্থিতিতে ছোটখাটো পরিবর্তনও বড় প্রভাব ফেলতে পারে। শনি রাশি পরিবর্তন করে মকর রাশিতে গোচর করেছে আর সূর্য এখন কর্কট রাশিতে রয়েছে। এই পরিস্থিতি সমসপ্তক যোগ তৈরি করছে। আসলে এই দুই গ্রহ একে-অপরের সপ্তম ভাবে বিরাজমান রয়েছে। এই সমসপ্তক যোগ এই রাশিদের জন্য খুব শুভ ফল দিতে চলেছে।

মিথুন রাশি
সমসপ্তক যোগ মিথুন রাশির জাতকদের জন্য খুবই শুভ হতে চলেছে। এঁদের আর্থিক লাভ হবে। বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভ বাড়বে। বিনিয়োগ যাঁরা করবেন তাঁদেরও লাভ হবে। টাকা জমানোর জন্য এই সময় শুভ।

কর্কট রাশি
কর্কট রাশির জন্য এই সমসপ্তক যোগ আয় বৃদ্ধি করাবে। বিশেষ করে সরকারি চাকরি যাঁরা করেন তাঁদের ক্ষেত্রে এই সময়টা ভালো। এছাড়া যাঁরা চাকরি খুজছেন তাঁরা এই সময় নিজেদের পছন্দের চাকরি পেয়ে যাবেন।

তুলা রাশি
এই রাশির জাতকরা নতুন চাকরি পাবেন। কর্মক্ষেত্রে সাফল্য ও সম্মান পাবেন। আয় বাড়বে। কেরিয়ারের জন্য এই সময়টা খুব ভালো যাবে। ব্যবসায়ীরাও অনেক লাভবান হবেন।

মীন রাশি
শনি ও সূর্যের পরিস্থিতিতে তৈরি হওয়া সমসপ্তক যোগ মীন রাশি জন্যও ফলদায়ক হবে। কর্মজীবনে তাঁরা সফলতা পাবেন। নতুনরা চাকরি পাবেন। কিছু ভালো খবরও পাওয়া যেতে পারে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications