মহাশিবরাত্রিতে করুন এই উপায়, সুখ সমৃদ্ধি থেকে সন্তান লাভ সব কামনা পূর্ণ হবে নিমেষে

মহাশিবরাত্রিতে করুন এই উপায়, সুখ সমৃদ্ধি থেকে সন্তান লাভ সব কামনা পূর্ণ হবে নিমেষে

আগামী ১মার্চ, ২০২২ মঙ্গলবার গোটা দেশ জুড়ে পালিত হতে চলেছে মহাশিবরাত্রি। আধ্যাত্মিক এবং জ্যোতিষ মতে ভগবান শিব এবং মা পার্বতীর বিবাহের এই পবিত্র দিনটি অত্যন্ত বিশেষ বলে মানা হয়ে থাকে। এদিন মহাদেবের পুজোর পাশাপাশি তন্ত্র-মন্ত্র, কৌশল-প্রতিকার করা খুবই শুভ ফল দিয়ে থাকে। এই দিনে করা উপাসনা, এবং জীবনের জন্য করা নানা সমস্যার প্রতিকার বহুগুণ বেশি ফল দেয়। জেনে নেওয়া যাক মহাদেবকে খুশি করার কিছু বিশেষ উপায়, যা করলেই ঘুমন্ত সৌভাগ্য জেগে ওঠে। প্রতিটি ইচ্ছা পূরণ হয় এবং জীবনে সুখ সমৃদ্ধির কোনও অভাব হয়না।

আর্থিক লাভের উপায়

আর্থিক লাভের উপায়

অনেক সময় জাতক জাতিকারা যেমন পরিশ্রম করে থাকেন, তেমন ফল তাঁরা লাভ করতে পারেননা। তাই আর্থিক লাভ থেকে সারা জীবন তাঁরা বঞ্চিত থেকে যান। মহাশিবরাত্রির দিন ভগবান শিবের পূজা করার পর দিনের যে কোনও সময় যদি মাছকে ময়দার লুটি খাওয়ানো হয় তাহলে এই কাজকে খুব শুভ বলে মনে করা হয়, পাশাপাশি এই সামান্য উপায়ে জীবনে অর্থের প্রবাহ বৃদ্ধি পায়।

বিবাহ বাধা কাটানো

বিবাহ বাধা কাটানো

যে সকল মানুষের জীবনে বিবাহে বাধা রয়েছে তাঁদের জন্য শিবরাত্রি হল মোক্ষম দিন, যেদিন ঋষি প্রজাপতির আশীর্বাদ লাভ করা সম্ভব। মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে জাফরান মিশ্রিত দুধ নিবেদন করা উচিত। এই কাজ করলে জীবনে বিবাহ বাধা থাকলে তা দূর হয়, এবং শীঘ্রই বিবাহ যোগ তৈরি হয়।

সুখ-সমৃদ্ধি লাভ

সুখ-সমৃদ্ধি লাভ

বহু জাতক জাতিকা এমন আছেন যারা বহু চেষ্টা করেও ভাগ্যের চাবিকাঠি খুলতে সক্ষম হতে পারেননা। তাঁদের জীবন প্রায় সর্বক্ষণ অনেক কষ্টে ঘেরা থাকে। যদি বাড়ি এবং জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ কমে যায়, তাহলে মহাশিবরাত্রিতে এলাকার কোনও ষাঁড়কে সবুজ ঘাস বা পাতা খাওয়ালে তা খুব শুভ হবে। এতে সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন।

 সন্তান লাভের উপায়

সন্তান লাভের উপায়

অনেক জাতক জাতিকার ক্ষেত্রে বহু প্রয়াস করেও সন্তান সুখ প্রাপ্তি থেকে বঞ্চিত থাকেন। তাঁদের জন্য শিবরাত্রি হল দেবীর আশীর্বাদ পাওয়ার উপযুক্ত দিন। মহাশিবরাত্রির দিন ময়দা দিয়ে ১১টি শিবলিঙ্গ তৈরি করে জলাভিষেক করলে শীঘ্রই সন্তান সুখ পাওয়া যায়।

 মনের শান্তি লাভের উপায়

মনের শান্তি লাভের উপায়

সবকিছু থাকার পরেও মানুষ মুলত যা খোঁজে তা হল মানসিক শান্তি। মনে শান্তি থাকাই আসল হয়ে ওঠে এক সময়। তাই ঈশ্বরের আশীর্বাদ ও শান্তি লাভ করতে মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে জল অর্পণ করা উচিত। এছাড়াও পিতৃদোষ থেকে মুক্তি পেতে মহাশিবরাত্রির দিন দরিদ্রদের অন্ন অর্পণ করা খুব শুভ, এতে ঘরে সুখ শান্তি ফিরে আসে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+