হনুমান জয়ন্তীতে রাশিভেদে এইভাবে বজরংবলীর পুজো করলেই হবে সব ইচ্ছা পূরণ
হিন্দু ক্যালেন্ডার অনুসারে, চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালিত হয়। এবার অর্থাৎ ২০২২ সালে চৈত্র পূর্ণিমা পড়ছে এপ্রিল মাসের ১৬ তারিখ শনিবারে। চৈত্র শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে নবরাত্রি শুরু হয় এবং ১০ এপ্রিল রাম নবমী পালিত হয়। এই দিনে রামের জন্ম হয়েছিল বলে ধর্মীয় বিশ্বাস। অন্যদিকে, চৈত্র পূর্ণিমা হনুমান জয়ন্তী হিসাবে অত্যন্ত আড়ম্বর সহকারে পালিত হয় গোটা দেশ জুড়ে।

পুজো উপাচার
এই দিনে হনুমানদেবের পুজো করার বিশেষ নিয়ম আছে। তার জন্য মঙ্গল ঘট স্থাপন করা হয়। এরপর মেটে সিঁদুর ও লাল বা কমলা ফুল নিবেদন করা হয়। শুধু তাই নয়, এই দিনে বজরংবলীকে গেঁড়ুয়া কাপড় নিবেদন করা খুব শুভ বলে মনে করা হয়। একই সঙ্গে জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করে যে যদি রাশিচক্র অনুসারে এই দিনে বজরংবলীকে ভোগ নিবেদন করা হয় তবে তা বিশেষ ফলদায়ক হয়। জেনে নেওয়া যাক হনুমান জয়ন্তীর দিন নিবেদিত হওয়া ভোগের তালিকা সম্পর্কে।

মেষ রাশি
এই রাশির জাতক জাতিকাদের হনুমান জয়ন্তীতে বজরংবলীকে বেসনের লাড্ডু অর্পণ করা উচিত।

বৃষ রাশি
বৃষ রাশির ভক্তদের হনুমান জয়ন্তীতে তুলসীর বীজ নিবেদন করা খুব শুভ বলে মনে করা হয়।

মিথুন রাশি
এই রাশির জাতক জাতিকারা হনুমান জয়ন্তীতে বজরংবলীকে তুলসী গাছের ডাল নিবেদন করুন।

কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকাদের এই দিন হনুমানকে ঘি দিয়ে বেসন দিয়ে তৈরি ক্ষীর নিবেদন করা উচিত।

সিংহ রাশি
এই রাশির জাতক জাতিকারা হনুমানদেবকে জিলিপি নিবেদন করুন। সেই জিলিপি যদি দেশি ঘি দিয়ে বানানো হয় তাহলে সবচেয়ে ভালো।

কন্যা রাশি
এই রাশির জাতক জাতিকারা বজরংবলীর প্রতিমার গায়ে রুপোর তবক লাগালে তা খুব ভালো ফল দেবে। তবে মনে রাখবেন মহিলারা যেন বজরংবলীর শরীর স্পর্শ না করেন।

তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকারা হনুমান জয়ন্তীতে বজরংবলীকে মতিচুরের লাড্ডু নিবেদন করলে তা খুব শুভ ফল দেবে।

ধনু
ধনু রাশির ভক্তরা মতিচুর লাড্ডুর সঙ্গে তুলসি পাতা মিশিয়ে নৈবেদ্য দিলে তা ভালো ফল দেবে।

মকর রাশি
এই রাশির ব্যক্তিরাও মতিচুর লাড্ডু ভোগ দিতে পারেন।

কুম্ভ রাশি
এই রাশির জাতক জাতিকাদের বজরঙ্গবলীর মূর্তিতে সিঁদুর নিবেদন করলে তা ভালো ফল দেবে।

মীন
এই রাশির জাতক জাতিকারা বজরংবলীর ভোগে লবঙ্গ নিবেদন করলে ভালো ফল পাবেন।
পঞ্জিকা মতে, এ বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ১৬ এপ্রিল শনিবার ভোর ০২টা ২৫ মিনিটে। এদিন দুপুর ১২টা ২৪ মিনিটে শেষ হচ্ছে পূর্ণিমা তিথি। সূর্যোদয়ের সময়, পূর্ণিমার দিন অর্থাৎ ১৬ এপ্রিল প্রাপ্ত হচ্ছে, তাই ১৬ এপ্রিল হনুমান জয়ন্তী পালিত হবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications