ফাল্গুন অমাবস্যায় একজোড়া সংযোগ, বদলে দেবে জাতক জাতিকাদের ভাগ্য
ফাল্গুন অমাবস্যার ভাগ্য
হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন হল বছরের শেষ মাস। এই মাসে হোলি সহ আরও অনেক উৎসব অনুষ্ঠান রয়েছে। এই বছর ফাল্গুন অমাবস্যা পড়ছে ২রা মার্চ অর্থাৎ বুধবার। শাস্ত্র অনুসারে, ফাল্গুন অমাবস্যা সুখ ও সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হয়। এবার ফাল্গুন অমাবস্যায় একটি বিশেষ কাকতালীয় ঘটনা ঘটছে। দুটি মহাযোগ তৈরি হতে চলেছে এই ফাল্গুনে। এমন পরিস্থিতিতে ফাল্গুন অমাবস্যায় এমন সামান্য কিছু উপায় করলে জীবনে এবং কুণ্ডলীতে সব দোষ খণ্ড হয়।

ফাল্গুন অমাবস্যায় মহাযোগ
পঞ্চাঙ্গ মতে, এবার ফাল্গুন অমাবস্যা পড়ছে ২রা মার্চ অর্থাৎ বুধবার। এই বিশেষ দিনে শিব ও সিদ্ধি যোগ গঠিত হচ্ছে। এই যোগ খুব ফলপ্রসূ প্রমাণিত হবে। জ্যোতিষীরা বলছেন, এই যোগে উপবাস করলে আরও বেশি উপকার পাওয়া যাবে। এই বিশেষ যোগ প্রতিটি রাশির জাতক জাতিকাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে।

কালসর্প দোষ থেকে মুক্তি
অনেকেরই গ্রহ-রাশিচক্রে কালসর্প দোষ থাকে। ফাল্গুন অমাবস্যার এই বিশেষ দিনে কাল সর্প দোষ থেকে মুক্তি পেতে সকালে স্নান করতে হবে। এরপর সাধ্য মত আকারের রুপোর সাপ কিনে বাড়িতে এনে তার পুজো করতে হবে। এবং মা মনসার কাছে প্রার্থনা করতে হবে দোষ মুক্তির জন্য। এরপর এটিকে সাদা ফুল অর্পণ করে কোনও পবিত্র নদীতে প্রবাহিত করে দিতে হবে। এই উপায় করলেই জাতক জাতিকা কাল সর্প দোষ থেকে মুক্তি পাবেন।

চাকরির সমস্যা মেটাতে
ফাল্গুন অমাবস্যার দিন একটি লেবু পরিষ্কার করে ধুয়ে পুজো মন্দির বা উপাসনালয়ে রাখুন। এরপর চারটি সমান ভাগে কেটে নিতে হবে। তারপর একটি চৌরাস্তায় প্রতিটি টুকরো চার দিকে নিক্ষেপ করুন। ফাল্গুন অমাবস্যার দিন এই সামান্য উপায় করলেই চাকরির সব সমস্যা মিটে যায়।

অর্থ লাভের জন্য উপায়
ধন সম্পত্তি লাভের জন্য ফাল্গুন অমাবস্যার রাতে বহমান নদীতে পাঁচটি প্রদীপ ও পাঁচটি ফুল প্রবাহিত করে দিতে হবে। এই সামান্য প্রতিকারে, আর্থিক লাভের প্রবল সম্ভাবনা তৈরি হয়।

শত্রুপক্ষকে প্রতিহত করতে
ফাল্গুন অমাবস্যার রাতে কালো কুকুরকে তেল দিয়ে ভেজে রুটি খাওয়ালে গোপন শত্রুর সব রকম কুনজরের হাত থেকে রক্ষা পাওয়া যায়। পাশাপাশি ঘরে সুখ ও শান্তি আসে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications