Hanuman Jayanti: হনুমান জয়ন্তীতে হনুমানজির কৃপা পাবেন এই রাশির ব্যক্তিরা, কাদের ভাগ্যের দ্বার খুলবে
জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে হনুমান জয়ন্তীর বিশেষ গুরুত্ব রয়েছে। হনুমানজির জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি পালন করেন সকলকে। কথিত আছে, এদিন যদি আপনি মন ভরে হনুমানের পুজো করেন, তাহলে জীবনে অনেক দূর পর্যন্তই হতে পারবেন। হনুমান হলেন শক্তি, ভক্তি ও আনুগত্যের প্রতীক।
চলতি বছর এপ্রিল মাসের ১২ তারিখ হনুমান জয়ন্তী পালন করবেন সকলে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের খুব ভালো সময় শুরু হবে। যারা হনুমানের বিশেষ কৃপা পাবেন। কোন রাশির ব্যক্তিরা জীবনে এগিয়ে যেতে পারবেন, জানুন।

মেষ ও বৃশ্চিক রাশি
মেষ ও বৃশ্চিক রাশির অধিপতি হল মঙ্গল। আর এই গ্রহ হল সাহস ও বীরত্বের কারক। হনুমান জয়ন্তীর সময় বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের উপর হনুমানদের বিশেষ কৃপা থাকবে। তারা সকল কাজেই জীবনে এগিয়ে যেতে পারবেন। কোনও কাজে পিছিয়ে যাবেন না। ভাগ্যের দ্বার খুলবে তাদের। শুধু তাই নয়, কর্মজীবনেও এগিয়ে যেতে পারবেন। আত্মবিশ্বাস ক্রমশ বাড়বে। নতুন সম্পত্তি কিনতে পারবেন।
এমনকি মানসিক চাপও কাটিয়ে উঠতে পারবেন। এই সময় হনুমানজির বিশেষ কৃপা পেতে আপনারা কিন্তু হনুমানজির পুজো করবেন ও তাকে অবশ্যই পাঁচটা কিংবা সাতটা লাড্ডু নিবেদন করবেন। এতে আপনার মনের ইচ্ছা পূরণ হবে।
মেষ রাশি
মেষ রাশির ব্যক্তিরা যদি কর্মজীবনে এগিয়ে যেতে চান, তাহলে কিন্তু আপনারা হনুমানজির পুজো করার পাশাপাশি তাকে তিল নিবেদন করতে একদম ভুলবেন না, এবং কর্মজীবনে এগিয়ে যেতে পারবেন। জীবনে সুখের সময় শুরু হবে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির ব্যক্তিরাও কিন্তু হনুমান জয়ন্তীর সময় জীবনের শুভ পরিবর্তন আনতে ও অমীমাংসিত প্রত্যেকটি কাজ করতে হনুমানজীর পুজো করুন। এতে আপনারা জীবনে এগিয়ে যেতে পারবেন। আর্থিক দিকেও লাভ হবে। শরীর সুস্থ থাকবে ও মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। হনুমানজির কৃপায় আপনার শারীরিক ও মানসিকভাবে আপনি ভালো থাকতে পারবেন।
এসময় আপনি হনুমানজির বিশেষ কৃপা পেতে থাকে সিঁদুর ও জুঁই ফুলের তেল নিবেদন করুন ও হনুমান চালিশা পাঠ করুন। দারিদ্র্যের দান করুন। এর পাশাপাশি হনুমানজির মন্ত্র জপ করুন।
ধনু ও মীন রাশি
হনুমান জয়ন্তীতে ধনু ও মীন রাশির ব্যক্তিরাও যথেষ্ট লাভবান হবেন। তাদের অর্থপ্রাপ্তি নিশ্চিত। এমনকি তারা আর্থিকভাবে যথেষ্ট লাভ করতে পারবেন। তারা যদি নতুন কোনও চাকরিতে জয়েন করতে চান তাও করতে পারেন। সেখানেও তারা যথেষ্ট লাভ করতে পারবেন। তাদের অর্থপ্রাপ্তি হবে । যারা বেসরকারি চাকরি করছেন কিংবা নতুন চাকরি খুঁজছেন, তাদের সুখের সময়।
এসময় আপনারা কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। কর্মজীবনও এগিয়ে যেতে পারবেন। তবে মাথা ঠান্ডা রেখে আপনাকে সব কাজ করতে হবে আপনাকে। হনুমানজিকে এসময় তেল কিংবা তিলের তেল ইত্যাদি নিবেদন করুন। এতে আপনার মনের ইচ্ছা পূরণ হবে, ঘরে সুখ শান্তি বজায় থাকবে। জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications