এই রাশির ব্যক্তিরা শনির অত্যন্ত পছন্দের, কর্মদাতা গ্রহের কৃপাতেই সুখে থাকেন এরা

জ্যোতিষশাস্ত্রে নয়টি গ্রহ, বারোটি রাশি, সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে। প্রত্যেকটি গ্রহ ও নক্ষত্ররা কিন্তু তাদের নিজের সময় মতন ঘর বদল করে থাকে। এই রাশিগুলি কোনও না কোনও গ্রহ দ্বারা শাসিত হয়। আবার এই গ্রহদের শুভ প্রভাব পড়ে তাঁদের ওপর। আর তারা জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন।

তেমনি শনিদেবকে কর্মদাতা গ্রহ বলে মনে করা হয়। শনি যখন কোনও রাশির ব্যক্তির উপর শুভদৃষ্টি দেয়, তাদের জীবনে সফলতা লেগেই থাকে। শনিদেবের প্রিয় রাশির তালিকায় এই রাশির ব্যক্তিরা রয়েছেন। এরা জীবনে কখনোই কোনও কাজে পিছিয়ে পড়েন না। এরা সৎ, পরিশ্রমী ব্যক্তি হয়ে থাকেন। জানুন শনিদেবের প্রিয় রাশি কোন রাশির ব্যক্তিরা।

ছবি সৌজন্য- pexels

মকর রাশি

মকর রাশির অধিপতি হলেন শনিদেব স্বয়ং। তাই শনিদেবের বিশেষ কৃপা থাকে এই রাশির ব্যক্তিদের উপর। এরা কঠিন পরিশ্রমী ব্যক্তি হয়ে থাকেন। এরা জীবনে যা চান, তাই করতে পারেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পান। এরা শনিদেবের কৃপায় জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারেন। এদের প্রত্যেক শনিবার করে শনিদেবের পুজো দেওয়া উচিত। এই রাশির ব্যক্তিরা প্রচুর সম্পত্তির অধিকারী হন। এক কথায় খুব ভাগ্যবান ব্যক্তি হন এরা।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির শাসক গ্রহ হল শনিদেব। তাই শনিদেবের বিশেষ আশীর্বাদ থাকে তাঁদের। এরা অর্থহীন হয় না, এদের জীবনে আর্থিক সংকট থাকে না। এরা সময় মতন সব কাজ করে থাকেন, এরা খুব পরিশ্রমী ব্যক্তি হন। এরা স্বার্থের জন্য কোনও কাজ করেন না। এদের ভাগ্যের দ্বার সর্বদাই খোলা থাকে। কেরিয়ার থেকে ব্যবসায় যথেষ্ট লাভ করতে পারেন। মনের মানুষের সঙ্গে এরা ভালো থাকতে পারবেন। এরা বিবাহিত জীবনে খুব সুখী হন। বাবা-মায়ের সঙ্গেও এরা ভালোভাবে থাকতে পারেন। বিদেশ যাওয়ার সম্ভাবনা থাকে প্রবল এই রাশির ব্যক্তিদের। বিশেষত, শনিদেবের কৃপায় কঠোর পরিশ্রম করতে কখনোই পিছপা হন না এই রাশির ব্যক্তিরা।

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের উপর শনিদেবের বিশেষ কৃপা থাকে। এই রাশির অধিপতি হল শুক্র । আর শুক্র ও শনিদেব পরম বন্ধু। তাই বৃষ রাশির ব্যক্তিদের উপর কর্মদাতা গ্রহের কৃপা থাকে। তারা জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। এরা জীবনে প্রচুর অর্থ করতে পারেন। এরা কখনোই কোনও কাজে পিছিয়ে পড়েন না। তাছাড়া বিলাসবহুলভাবে জীবন যাপন করতে খুব পছন্দ করেন।


(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+