বাড়িতে রোগ-অসুখের ভোগান্তি কাটাতে কোন জিনিসটি কোথায় রাখা উচিত! জানুন বাস্তু টিপস-এ
বাড়িতে সদস্যদের অসুস্থতা কারোরই পছন্দের বিষয় নয়। তার সঙ্গে চোরা টেনশন বা দুর্ভাবনা যদি গৃহস্থকে আঁকড়ে ধরে তাহলে শান্তিতে থাকা অত্যন্ত দুঃসাধ্য বিষয়।
বাড়িতে সদস্যদের অসুস্থতা কারোরই পছন্দের বিষয় নয়। তার সঙ্গে চোরা টেনশন বা দুর্ভাবনা যদি গৃহস্থকে আঁকড়ে ধরে তাহলে শান্তিতে থাকা অত্যন্ত দুঃসাধ্য বিষয়। এই সমস্যা থেকে বেরোনোর জন্য কয়েকটি সহজ টিপস রয়েছে বাস্তুশাস্ত্রের কাছে। দেখে নেওয়া যাক সেই সমস্ত পন্থাকে।

বাড়ির উত্তর পশ্চিম দিক
বাড়িতে পোষ্য প্রাণী থাকলে ,তাদের জন্য খাবার বাড়ির পশ্চিমকোনে রাখাই ভালো। এমনই মত বাস্তুশাস্ত্রবিদদের। এর ফলে বাড়িতে সদস্যদের দুর্ভাবনা বিদায় নেয় পাশাপাশি আর্থিক উন্নতি হয়।

বাড়ির পূর্ব ও দক্ষিণ পূর্ব দিক
বাড়ির পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে দই রাখলে তা বাড়ির সদস্যদের সুখ শান্তি দেয় বলে দাবি বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞদের। এছাড়াও সেখানে ফল, চাল, বা শস্য জাতীয় খাবার রাখলে, তা সুখকর ফল দেয়।

দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকের মাঝে কী রাখা উচিত?
বাড়ির দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকের মাঝে ঘি বা তেল রাখলে পরিবারে কোনো রকমের অশান্তি এলে তা কেটে যায়। শুধু তাই নয়, তাতে কোনও দিনই বাড়িতে খাবারের অভাব হয় না, বলে দাবি বাস্তুশাস্ত্রবিদদের।

দক্ষিণ পশ্চিমদিক
বাড়ির দক্ষিণ পশ্চিম দিক করে, ভারী জিনিসপত্র রাখা ভালো। মাদুর , চাদর, কিংবা যদি কম্বল বিছানোর মতো জায়গা থাকে সেদিকে, তাহলে তাও রাখতে পারেন। বাস্তুশাস্ত্র বলছে এতে গৃহস্থে সুখ শান্তি বিরাজ করে।

পশ্চিম দিকে কী রাখা যাবে?
পুরনো বাসন, জুতো , পুরনো কাগজ রাখতে পারেন বাড়ির পশ্চিম দিকে। এতে পরিবারে কোনও রকমের চোরা অশান্তি ঘুরপাক খেলে, তা কেটে যেতে পারে।

দক্ষিণ দিক সম্পর্কে কিছু তথ্য
বাড়ির ভালো আসবাব বা ইলেকট্রনিক জিনিসপত্র রাখুন পশ্চিম দিকে। বাস্তুশাস্ত্রবিদরা বলছেন এতে পরিবারে রোগ ভোগান্তি কম হবে।












Click it and Unblock the Notifications