আপনার বাড়িতে এই জিনিসগুলো নেই তো, তাহলে পরিবারের সঙ্গে বাড়তে পারে দূরত্ব

আপনার বাড়িতে এই জিনিসগুলো নেই তো, তাহলে পরিবারের সঙ্গে বাড়তে পারে দূরত্ব

বাস্তু ত্রুটির কারণে অনেক সময় ব্যক্তি জীবনে নানান প্রভাব পড়তে দেখা যায়। বাস্তুশাস্ত্রে বাড়ির ভিতরে এমন কিছু জিনিস রাখতে বারণ করে, যা আপনার পারিবারিক জীবনে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। সেই সঙ্গে বাড়ির ভিতরে ও বাড়ির আশেপাশে অনেক জিনিস বাস্তুদোষের কারণ হয়ে থাকে। যার ফলে কোন ব্যক্তির মানসিক ও আর্থিক ক্ষতি হয়। এমন পরিস্থিতিতে আমাদের জেনে নেওয়া দরকার বাড়ির আশেপাশে বাড়ির মধ্যে কোন জিনিস রাখলে খারাপ প্রভাব পড়ে।

বাড়িতে ভাঙা জিনিস রাখবেন না

বাড়িতে ভাঙা জিনিস রাখবেন না

বাস্তুমতে, ভাঙা জিনিস বাড়িতে রাখা খুব খারাপ। এমন জিনিস আছে যেগুলো দেখতে সুন্দর হলেও সেগুলো, কিন্তু বাড়িতে রাখা খুব খারাপ। এই ধরনের জিনিস দাম্পত্যজীবনে ফাটল দেখা যায়। পারিবারিক কলহ বাড়তে থাকে। পরিবারের প্রতিটি সদস্যের সঙ্গে অশান্তি দেখা দেয়। তার ফলে নেতিবাচকতা শক্তি বজায় থাকে। সেই সঙ্গে আর্থিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। ধারে জর্জরিত হতে পারেন।

বাড়ির পূর্ব দিকে কোন মেশিন রাখবেন না

বাড়ির পূর্ব দিকে কোন মেশিন রাখবেন না

বাড়ির উত্তর পূর্ব এবং উত্তর দিকে আবর্জনা সংগ্রহ করতে দেবেন না। সেই সঙ্গে বাড়ির পূর্ব দিকে কোন মেশিন রাখবেন না। এই জিনিসগুলো বাস্তুদোষ তৈরি করে। যার ফলে আপনাদের পারিবারিক জীবনে এমন অশুভ ফল দেখা যায়, যে আপনাদের ডিভোর্স পর্যন্ত হতে পারে। দাম্পত্য জীবনে নেমে আসে চরম পরিণতি। আপনার কর্মক্ষেত্র ও ব্যবসাক্ষেত্রে অনেক অবনতি দেখা দেয়।

বাড়ির সামনে কাঁটাযুক্ত গাছ লাগাবেন না

বাড়ির সামনে কাঁটাযুক্ত গাছ লাগাবেন না

বাস্তু বিশেষজ্ঞদের মতে, বাড়ির সামনে কাঁটাযুক্ত গাছ লাগাবেন না। যদি এই গাছ কারোর বাড়িতে থাকে তা তাহলে আজই তা সরিয়ে ফেলুন। এতে বাড়ির সদস্যদের মধ্যে ভেদাভেদ তৈরি হয়। মারামারিও পর্যন্ত হতে পারে। যেখান থেকে আপনার পরিবারের সঙ্গে আপনার সম্পর্কে ফাটল দেখা দিতে পারে। অনেক চেষ্টা করেও আপনি তা শুধরোতে পারবেন না। তাই অবিলম্বে এই গাছটি সরিয়ে ফেলুন।

বাড়ির সামনে ডাস্টবিন রাখবেন না

বাড়ির সামনে ডাস্টবিন রাখবেন না

বাস্তুমতে, বাড়ির সামনে কখনোই ডাসবিন রাখবেন না। এগুলো কিন্তু নেতিবাচকতা শক্তি বয়ে আনে। এতে আপনার পরিবারের সঙ্গে আপনাকে রোষের মুখে পড়তে হয়। সেইসঙ্গে শরীর খারাপেরও প্রবণতা থাকে। যাতে আপনার জলের মতো টাকা খরচ হয়ে যেতে পারে। ডাক্তার দেখানোর পরেও যে সুস্থ হবেন তার কোন আশা থাকে না।

 বাড়িতে কখনই হিংস্র প্রাণীর ছবি রাখবেন না

বাড়িতে কখনই হিংস্র প্রাণীর ছবি রাখবেন না

বাড়িতে পশুর চামড়া ছবি মুখোশ ও হিংস্র প্রাণীর ছবি রাখবেন না। অনেকেই আছেন বাড়িতে ঐতিহাসিক দিনের অনেক ছবি রাখেন, তা কিন্তু একদমই রাখা উচিত নয়। যদি আপনার বাড়িতে এমন জিনিস থাকে তাতে নিয়মিত লবণ জল দিয়ে মুছে নিন। এতে আপনার বাস্তুদোষ দূর হবে। জীবনে নেমে আসবে সুখও। আপনার জীবনে অর্থ হানি পর্যন্ত হতে পারে। সেইসঙ্গে আপনি আর্থিক দিক থেকে অনেক পিছিয়ে পড়তে পারেন।

বসার ঘরের পিছনের দিকে পাহাড়ের ছবি লাগান

বসার ঘরের পিছনের দিকে পাহাড়ের ছবি লাগান

বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির বসার ঘরের পিছনের দিকে পাহাড়ের ছবি লাগান। এতে করে আপনার আত্মবিশ্বাস, ইচ্ছাশক্তি দুটোই বাড়বে। আপনার কাজের ইচ্ছা ক্রমশ বাড়তে থাকবে। যদি কেউ ব্যবসাক্ষেত্রে নিযুক্ত থাকেন, তাঁদের ব্যবসায় আরও মনোযোগ বাড়বে। তাতে আপনার আর্থিক অবস্থার আরোও উন্নতি হবে। আপনি যে অর্থ সংকটে ভুগছেন সেটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। দাম্পত্য জীবন ও পারিবারিক জীবনে আপনি সুখ পাবেন। তাই আজই এই জিনিসগুলো বাড়ি থেকে বিদায় করুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+