পার্সে কোন জিনিস রাখলে অর্থের অভাব দেখা দেয়, জানেন আপনি
পার্সে কোন জিনিস রাখলে অর্থের অভাব দেখা দেয়, জানেন আপনি
এমন অনেক মানুষ আছেন যারা প্রায় সময়েই টাকার সংকটে পড়েন, আবার অনেক সময়ে অনেক ব্যক্তির জীবনে আসে আর্থিক অভাব, তবে অনেকেই কিন্তু অনেক অর্থ উপার্জন করার পরেও তাদের জীবনে অর্থের অভাব থাকে, কিন্তু আমরা কিছুতেই বুঝতে পারিনি কেন আমাদের অর্থের অভাব দেখা দেয়, যদিও বলা বাহুল্য 'টাকা মাটি মাটি টাকা’।

কে জীবনে নেমে আসে অর্থের অভাব
আবার এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা প্রায়ই অর্থের অভাবে নাজেহাল হয়ে পড়েন। তাঁদের সংসার চালানো দায় হয়ে পরে। মা লক্ষ্মী অনেক সময় আমাদের উপর অসন্তোষ প্রকাশ করেন, আর তার জন্যই আমাদের টাকার অভাব দেখা দেয়। জীবনে আমাদের ম্যানিব্যাগ সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা উচিত। এবং পার্স যাতে ছেড়া না হয় সেদিকেও বিশেষ নজর দেওয়া উচিত। কোনগুলি আমাদের এড়িয়ে চলা দরকার যাতে আমরা আর্থিক সংকট থেকে মুক্তি পেতে পারি, জেনে নিন।

পার্সে ভগবানের ছবি রাখবেন না
যদি আপনারা ঋণ এড়াতে চান বা আর্থিক সংকট থেকে মুক্তি পেতে চান তাহলে ম্যানিব্যাগে কখনোই ভগবানের ছবি রাখবেন না, কারণ এমন অনেকেই রয়েছে যারা কোন কাগজে ভগবানের ছবি নিজের পার্সে রেখে দেন, কখন কখন আমরা ভুল বশত এঁটো হাতেই পার্সে হাত দিয়ে দি, সেটা কিন্তু একেবারেই ঠিক নয়।

পার্সে পুরনো কাগজ রাখবেন না
অনেকেই কিন্তু পার্সে পুরনো কাগজ রেখে দেন। এটা একদমই ঠিক না, আবার অনেকে ম্যানিব্যাগে কোন মরা মানুষের ছবি রাখা ঠিক না। কারণ এতে মা লক্ষ্মী রেগে যান আর এই ধরনের লোকেদের ক্রমশ বাড়তে থাকে অর্থের অভাব, সংসারে নামে কষ্ট, ঋণের বোঝা থেকে কখনোই এরা বের হতে পারেনা। আজই এই বদ অভ্যাস দূর করুন।

পার্সে ধাতব জিনিস এড়িয়ে চলুন
যদি আপনি আর্থিক ক্ষতি থেকে বাঁচতে চান তাহলে পার্সে কোন ধাতব জিনিস বা ধারালো জিনিস রাখবেন না। কারণ এটা নেতিবাচক শক্তি দেয়, সেই সঙ্গে আপনার অর্থের ক্ষতি করে। বাড়তে থাকে অশান্তি ও কষ্ট।

ছেঁড়া পার্স ব্যবহার করবেন না
সবথেকে যে জিনিসটার ওপর বেশি নজর দেওয়া উচিত সেটা হল, কখনোই ছেড়া পার্স ব্যবহার করবেন না। কারণ এতে মা লক্ষ্মী রেগে যান। ব্যক্তিকে দরিদ্র করে তোলেন, মানিব্যাগ সব সময় পরিষ্কার ব্যবহার করা উচিত, তবে অবশ্যই ছেঁড়া নয়। এগুলি যদি আপনারা মেনে চলেন তাহলে অর্থের অভাব অনেকটাই কাটতে পারে এবং জীবনে আসবে সুখ-শান্তি সমৃদ্ধিও।












Click it and Unblock the Notifications