নতুন বাড়ি বা ফ্ল্যাট কিনতে চান? অবশ্যই বজায় রাখুন এইসব বাস্তু সংক্রান্ত সাবধানতা
নতুন বাড়ি বা ফ্ল্যাট কিনতে চান? অবশ্যই বজায় রাখুন এইসব বাস্তু সংক্রান্ত সাবধানতা
প্রতিটি মানুশেরই স্বপ্ন থাকে একটু নতুন মাথা গোঁজার আস্তানা তৈরি করার জন্য। তা সে বাড়ি হোক কিংবা ফ্ল্যাট। সারাদিনের ক্লান্তি নিয়ে বাড়ির চৌকাঠ পার করার সঙ্গে সঙ্গেই চলে যায় সব টেনশান। কিন্তু বসত ভিটে বা ফ্ল্যাট, যাই হোক না কেন কেনার সময় অবশ্যই মেনে চলে উচিত বাস্তুশাস্ত্রের বেশকিছু নিয়ম নীতি। আসলে, বাস্তু ত্রুটির কারণে নতুন বাড়ি বা ফ্ল্যাট সংশ্লিষ্ট গৃহের মালিকের জন্য নানা রকমের সমস্যা তৈরি করতে পারে। স্বাস্থ্য, চাকরি, ক্যারিয়ার ইত্যাদিতে অনেক সমস্যার কারণ হতে পারে বাস্তু সংক্রান্ত দোষ। তাই নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার সময় তার মধ্যে বাস্তুর কিছু নিয়মের বিশেষ খেয়াল রাখা প্রয়োজন।

গৃহশান্তিতে বাস্তুর গুরুত্ব
বাড়ি বা ফ্ল্যাট কেনার সময় বাস্তুশাস্ত্র খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বাড়ি বা ফ্ল্যাটের দিকনির্দেশে বাস্তুর গুরুত্ব খুবই প্রয়োজনীয় বলে মনে করা হয়। অনেক সময় বহু মানুষের মধ্যে মধ্যে একটি মৌলিক বিশ্বাস রয়েছে যে অ্যাপার্টমেন্টের জন্য বাস্তু বিবেচনা করার প্রয়োজন নেই। কিন্তু সেক্ষেত্রে এই ভাবনা ঠিক নয়। বাড়ি বা ফ্ল্যাট যে কোনও জায়গার জন্যই বাস্তু মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ।

নতুন গৃহে দিক নির্দেশ
অনেক সময় বাস্তু ত্রুটির কারণে নতুন বাড়ি বা ফ্ল্যাট বসবাসকারীর জন্য নানা সমস্যা তৈরি করতে পারে। ভুল বা অশুদ্ধ বাস্তু স্বাস্থ্য, চাকরি, ক্যারিয়ার ইত্যাদিতে অনেক সমস্যার কারণ হতে পারে। এই কারণে, মানুষ যখন একটি বাড়ি বা ফ্ল্যাট কেনেন, তখন তার মধ্যে বাস্তুর কিছু নিয়মের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। একটি পূর্বমুখী বাড়ির দুটি দরজা থাকতে হবে, একটি পূর্ব দিকের উত্তর কোণে এবং অন্য দরজাটি পূর্ব দিকের দক্ষিণ কোণে হতে পারে। অগ্নি কোণ অর্থাৎ বাড়ির দক্ষিণ পূর্ব কোণে কোনও জলের জায়গা বা বাথরুম রাখা ঠিক নয়। সেক্ষেত্রে ওই দিকে রান্নাঘর থাকা শুভ। পশ্চিম দিকে ঠাকুর ঘর রাখা ঠিক বলে মনে করা হয় না। সেক্ষেত্রে ঈশান কোণ বা পূর্বদিকে ঠাকুর ঘর হলে তা বাস্তু মতে খুব শুভ বলে মনে করা হয়।

প্রবেশ-দ্বারের নিয়ম কানুন
বাড়ি বা অ্যাপার্টমেন্টের প্রবেশদ্বার উত্তর বা উত্তর পূর্বে হওয়া উচিত। ভবনের চারপাশে পর্যাপ্ত খোলা জায়গা থাকা খুবই জরুরী। বাড়ির বা ফ্ল্যাটের মূল প্রবেশপথের ঠিক সামনে কোনো লিফট, কোনো দেয়াল বা বড় গাছ ইত্যাদি থাকা উচিত নয়। যদি তাই হয়, তাহলে এটি একটি বাস্তু ত্রুটি তৈরি করে। সেক্ষেত্রে দরজার উপরে লাল মৌলী বেঁধে রাখলে উপকার পাওয়া যায়। এছাড়াও প্রবেশদ্বার দুই পাল্লার হলে তা খুব শুভ। প্রবেশদ্বার কখনও ফিকে রঙের করতে নেই।

পর্যাপ্ত আলো-বাতাস
বাস্তু মতে বাড়িতে সঠিক প্রাকৃতিক আলো এবং বায়ুচলাচল অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই খেয়াল রাখতে হবে বাড়িতে পর্যাপ্ত সূর্যালোক পাওয়া যাচ্ছে এবং ভাল ক্রস ভেন্টিলেশন আছে। পূর্ব ও দক্ষিণ, এই দুই দিকের যেকোনো একটিতে জানালা এবং বারান্দা সহ উত্তর বা পূর্বমুখী বাড়িকে আদর্শ বলে মনে করা হয়। সকালের সূর্যালোক ইতিবাচকতা নিয়ে আসে যখন বিকেলের সূর্যরশ্মি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই যদি কোনও জানালা দক্ষিণ বা পশ্চিমে থাকে তবে তা বাস্তু দোষের অধীনে আসে। এমন বাড়ি এড়ানো উচিত।

দেয়ালের কান
দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দেওয়ালের জানালাগুলি আকারে ছোট হওয়া উচিত। বাস্তু অনুসারে, বাড়ির পাশের বাড়ির সঙ্গে দেওয়াল সংযুক্ত করা উচিত নয়, কারণ এটি মিশ্র শক্তি তৈরি করে, তাই ভবনের চারপাশে খোলা জায়গা ছেড়ে দেওয়া উচিত। যেহেতু উত্তর ও পূর্ব দিকে ইতিবাচক শক্তির প্রভাব রয়েছে, তাই দক্ষিণ ও পশ্চিম দিকের তুলনায় ভবনের উত্তর ও পূর্ব দিকে আরও খোলা জায়গা রাখতে হবে।

রান্নাঘরের সাত সতেরো
উত্তর-পূর্বে রান্নাঘর আছে এমন ফ্ল্যাট কেনা এড়িয়ে চলা উচিত। যেহেতু বিল্ডিংয়ের এই অংশটি সকালের সূর্যকে স্বাগত জানায় এটি বসার ঘর বা ধ্যান কক্ষের জন্য উপযুক্ত। দক্ষিণ-পূর্ব দিক রান্নাঘরের জন্য আদর্শ জায়গা।
(এই সকল তথ্য সম্পূর্ণ বাস্তু তথ্যের উপর নির্ভরশীল)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications