গণেশ জয়ন্তীতে করুন এই বিশেষ উপায়, সুখ সমৃদ্ধিতে ভরবে জীবন
গণেশ জয়ন্তীতে করুন এই বিশেষ উপায়, সুখ সমৃদ্ধিতে ভরবে জীবন
মাঘ শুক্লা চতুর্থী গণেশ জয়ন্তী হিসাবে পালিত হয়। এবার গণেশ জয়ন্তী পালিত হবে ৪ঠা ফেব্রুয়ারি শুক্রবার। একে বিনায়ক চতুর্থীও বলা হয়। এই দিনে ভগবান গণেশের জন্ম হয়েছিল বলে বিশ্বাস করা হয়। গণেশ জয়ন্তীতে, ভগবান গণেশের বিশেষ পূজা এবং মন্ত্র পাঠ করলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পাশাপাশি এই বিশেষ পুজো সিদ্ধি বিনায়ককে খুশিও করতে পারে। এই দিনে পুজোর পাশাপাশি কিছু ব্যবস্থা নিলেও গণপতিকে খুশি করা যায়। কোন কোন উপায়ে পুজোপাঠ করলে আর কী কী নিয়ম মেনে চললে গণেশ জয়ন্তীর শুভ দিনে ভগবান শ্রী গণেশকে খুশি করা যায় দেখে নেওয়া যাক।

গণেশ যন্ত্র
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, ভাগ্য পরিবর্তনে যন্ত্রমকে খুবই গুরুত্বপূর্ণ বস্তু হিসেবে চিহ্নিত করা হয়। গণেশ জয়ন্তীর দিনটিকে খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে। তাই এই বিশেষ দিনে বাড়িতে গণেশ যন্ত্র প্রতিষ্ঠা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে বাড়িতে সুখ এবং সমৃদ্ধি আসে।

হাতি ও ইঁদুরকে খাবার দেওয়া
গণেশ জয়ন্তীর দিন, ভগবান গণেশের অন্যতম প্রতীক হাতিকে ঘাস বা চারা খাওয়ালে গজানন খুব প্রসন্ন হন এবং ভক্তদের ইচ্ছা পূরণের আশীর্বাদ করেন। এছাড়াও এই দিনে ইঁদুরকে শস্য খাওয়ানো শুভ বলে মনে করা হয়। এমন অবস্থায় সম্ভব হলে ইঁদুরকে খাবার দেওয়া হলে তা খুব শুভ বলে মনে করা হয়।

গণেশ জয়ন্তীতে দান
গণেশ জয়ন্তীর দিনে দানের বিশেষ তাৎপর্য রয়েছে। এই বিশেষ দিনে অন্ন, বস্ত্র, শস্য প্রভৃতি জিনিস সমাজের দুঃস্থ পিছিয়ে পড়া মানুষদের দান করলে সিদ্ধিদাতা খুবই প্রসন্ন হন এবং জীবনের সকল বিপত্তি দূর করেন।

ভোগ এবং অর্ঘ্য নিবেদন
গণেশ জয়ন্তীতে ভগবান গণেশকে মোদক বা লাড্ডু নিবেদন করলে তা খুব শুভ বলে মনে করা হয়। এছাড়াও, এই দিনে ভগবান গণেশকে অক্ষত চাল এবং ৫ গোছা দূর্বা অর্পণ করলে তা জীবনে অত্যন্ত শুভ ফল দান করে। এতে ভগবান গণেশ প্রসন্ন হন। এছাড়াও এই দিনে গণেশ স্তূতি, গণেশ চালিসা পাঠ করা এবং সিদ্ধিদাতার বিশেষ কবচ ধারণ করাও খুব শুভ বলে মনে করা হয়।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ ও প্রচলিত তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications