মহাশিবরাত্রির দিন থেকে কোন কোন রাশির শুভ সময় উপস্থিত, জেনে নিন
সামনেই হিন্দুদের একটি পবিত্র উৎসব মহাশিবরাত্রি। এই বছরে পয়লা মার্চ, মঙ্গলবার মহাশিবরাত্রি পালিত হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে মহাশিবরাত্রি পালিত হয়
পঞ্চাঙ্গ মতে এই বিশেষ দিনে এবার কিন্তু পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে। জ্যোতিষশাস্ত্র বলা হয়, সব ব্রতের মধ্যে শিবরাত্রি ব্রত হল সর্বশ্রেষ্ঠ। মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। এটি হিন্দুদের কাছে একটি বিশেষ ব্রত। যা কম বয়সী থেকে বেশি বয়সই অনেকেই পালন করে থাকেন। এই বিশেষ দিনে মকর রাশিতে অবস্থান করবে মঙ্গল, শনি, বুধ, চাঁদ ও শুক্র। এই দিনে কিন্তু যে সকল ব্যক্তি ভগবান শিবের আরাধনা করেন তাহলে উপকার পাবেন। কোন কোন রাশি এই বিশেষ দিনে শিবের উপাসনা করলে উপকার পাবেন। সেই সঙ্গে পাবেন কর্মজীবনে উন্নতি। জেনে নিন কোন কোন রাশির শুভ সময় উপস্থিত।

মেষ রাশি
এই রাশির জাতক-জাতিকারা কিন্তু এই সময় রাগ কিন্তু নিয়ন্ত্রণে রাখুন। যদি এটি না রাখেন তাহলে কিন্তু আপনি মানসিক কষ্ট পেতে পারেন। দাম্পত্য জীবনে মেলে অনেক শান্তি।

বৃষ রাশি
এই রাশির লোকেরা এখন কোনও ঝামেলায় পরতে পারেন। সেই জন্য নিজের অহংকার ভুলে সকলকে সাহায্য করুন। বাড়তি খরচ এরিয়ে চলুন। তুলসীর রস খান। উপকার পাবেন। সেই সঙ্গে মাথাও থাকবে ঠাণ্ডা।

মিথুন রাশি
এই রাশির লোকেরা শুভ সময় উপস্থিত। শিবরাত্রির দিন থেকে এই রাশির ভালো সময় উপস্থিত। কারণ, আপনার মায়ের ভালোবাসায় আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। যে কোন শুভ কাজে হাত দিলে আপনার ভালো ফল মিলবে।

কর্কট রাশি
এই রাশির ব্যক্তিরা সন্তানদের নিয়ে কিছু সমস্যা হতে পারে। বাড়তে পারে চিন্তাও। আসতে পারে ছোট কোনও সমস্যা। স্বাস্থ্যের দিকে নজর দিন। না হলে অসুবিধায় পরতে পারেন। শিবের উপাসনা করুন, উপকার পাবেন।

সিংহ রাশি
এই রাশির লোকেদের শরীরে বিশেষ সমস্যা হয়েছে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দূরে কোথাও ঘুরতে যেতে পারবেন। বেশি রাত জাগবেন না। শরীর আসতে পারে বড় কোনও রোগ। এখনই সচেতন হোন।

কন্যা রাশি
আপনারা পরিবারের সদস্যদের সঙ্গে বেশি সময় কাটান। তাতে দূরত্ব অনেকটাই মিটবে। শরীরে ক্লান্তি মিটবে।

তুলা রাশি
এই রাশির লোকের ভালো সময় উপস্থিত হলেও কিন্তু অনেক অসুবিধার সম্মুক্ষীন হতে পারেন। তাই আগেই সমঝে যান । না হলে বিপদ।

বৃশ্চিক রাশি
এই বিশেষ দিন থেকে আপনাদের আর্থিক সমস্যা কাটতে পারে। ভালো কাজ পেতে পারেন।

ধনু রাশি
চাকরিতে অনেক বাধার মুখে পড়তে হবে। অনেক অসুবিধায় পড়তে হতে পারে। কারণ রাহুর দ্বারা এখন এই রাশি প্রভাবিত হচ্ছে।

মকর রাশি
এই রাশির লোকেদের কিন্তু এই মাসে খুব আনন্দে কাটবে। কেরিয়ারে মিলবে সাফল্য। সাবধানে থাকুন।

কুম্ভ রাশি
এই রাশির ব্যক্তিরা খুব সতর্ক থাকুন। না হলে কিন্তু বিপদ। সাবধানে রাস্তা পেরোন। কারণ এই মাসটিতে আপনাকে সাবধানে থাকতে হবে।

মীন রাশি
এই রাশির জাতক-জাতিকাদের শুভ সময় উপস্থিত। এই বিশেষ দিনে থেকে আপনার জীবনে যা ঘটবে তা ভালো হবে। কর্ম ক্ষেত্রে আসবে সাফল্য। তবে প্রতিটি পদক্ষেপ কিন্তু ভেবে চিনতে নিন। না হলেই কিন্তু বিপদ।












Click it and Unblock the Notifications