এই সামান্য বাস্তু নিয়ম মেনে চললেই জীবনের সকল সাফল্যের চাবিকাঠি আসবে হাতের মুঠোয়

এই সামান্য বাস্তু নিয়ম মেনে চললেই জীবনের সকল সাফল্যের চাবিকাঠি আসবে হাতের মুঠোয়

যুগে যুগে সফলতা অর্জন করার জন্য মানুষ বহু সাধনা করে থাকেন। পড়াশোনা থেকে কর্মক্ষেত্র, প্রতিটি জায়গায় সাফল্য পাওয়ার আশায় সকলে নানা রকম উপায় অবলম্বন করে থাকেন। অনেকেই আছেন যারা জীবনের সকল কাঙ্ক্ষিত সাফল্য লাভ করে থাকেন। আবার অনেকেই আছেন যারা বহু প্রচেষ্টা করে অনেক পরিশ্রম করেও নিজেদের জীবনে ইচ্ছামত সফলতা লাভ করতে পারেননা। সফল জীবন ও কর্মজীবনের জন্য শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। ভালো কলেজে ভর্তি হওয়ার জন্য, ইন্টারভিউতে পাস করে কাঙ্ক্ষিত চাকরির জন্য শিক্ষার ভূমিকা অপরিসীম। আর সঠিক শিক্ষা লাভ করে জীবনে সাফল্য লাভ করার জন্য স্টাডি রুম ও স্টাডি টেবিল বাড়ির সঠিক দিকে থাকা বা তার সঠিক গঠন খুব জরুরী, যাতে পড়ুয়া পড়াশুনায় মনোযোগী হয় এবং তার একাগ্রতা বাড়ে। এর জন্য বাস্তুশাস্ত্রে কিছু কার্যকরী উপায়ের কথা বলা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কী সেই উপায়।

স্টাডি রুমের গুরুত্ব

স্টাডি রুমের গুরুত্ব

যে কোনও পড়ুয়ার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হল তার স্টাডিরুম, বা যেখানে বসে সে রোজ লেখাপড়া করে থাকে সেই স্থানটি। বাস্তু মতে স্টাডি রুম হতে হবে পরিষ্কার ও পরিপাটি। এতে কখনোই অপ্রয়োজনীয় জিনিস রাখা ঠিক নয়। এটি মনে নেতিবাচকতা নিয়ে আসে এবং মনোযোগ বিভ্রান্ত করে। স্টাডি রুমে বিদ্যা ও শিক্ষার দেবী সরস্বতীর ছবি রাখা খুব শুভ। এছাড়াও মহর্ষি বেদ ব্যাসের ছবি রাখলেও ভালো হবে।

পড়াশোনার সঠিক দিক

পড়াশোনার সঠিক দিক

বাস্তু শাস্ত্র অনুযায়ী বাড়িতে স্টাডি রুম পূর্ব বা উত্তর দিকে থাকা খুবই শুভ। স্টাডি রুমের উত্তর-পূর্ব কোণ বা ঈশান কোণ খালি রাখার চেষ্টা করতে হবে। যে কোনও পড়ুয়ার ক্ষেত্রে তার অধ্যয়নের টেবিলটি দক্ষিণ বা পশ্চিম দেয়ালের কাছে রাখতে হবে যাতে অধ্যয়নের সময় সেই ছাত্র বা ছাত্রী পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসতে পারে। এইদিকে মুখ করে বসে পড়লে আধ্যাত্মিক বিকাশ হয়, ফলে পড়াশোনায় একাগ্রতা বৃদ্ধি পায়।

পড়ার ঘরের রঙ

পড়ার ঘরের রঙ

রঙ অনেকাংশেই মানুষের মনকে নিয়ন্ত্রণ বা প্রভাবিত করতে সক্ষম হয়। পড়াশোনার জন্য পড়ুয়াদের মনকে তাই স্থির রাখা খুব জরুরী। আর তা তখনই সম্ভব যখন পড়ার ঘরের রঙ সম্পর্কে সচেতন হওয়া যায়। স্টাডি রুমের দেয়ালের রং সাদা, হালকা গোলাপি বা অফ হোয়াইট রাখা খুব শুভ বলে মনে করা হয়। স্টাডি রুমে কখনই গাঢ় রং ব্যবহার করা উচিত নয়। এর ফলে মন চঞ্চল হয়, যা সাফল্যের পথে বাধা সৃষ্টি করতে পারে।

পড়ার ঘরের উপকরণ

পড়ার ঘরের উপকরণ

স্টাডি রুমে সবুজ পাখির ছবি রাখলে একাগ্রতা বাড়ে। কাঁচি-সুঁচ, আয়না, ইলেকট্রনিক আইটেম, ফিল্ম পোস্টার, ভিডিও গেম, বর্জ্য কাগজ, এলোমেলো বাসনপত্র, প্রাচীন মূর্তি এবং শিকারী প্রাণীর ছবি স্টাডি রুমে ভুলবশত কখনোই তীক্ষ্ণ বিন্দুযুক্ত জিনিস রাখা উচিত নয়। এগুলো নেতিবাচকতা সৃষ্টি করে এবং পড়াশোনায় খারাপ প্রভাব ফেলে।
স্টাডি রুমে সবুজ পাখির ছবি রাখলে একাগ্রতা বাড়ে। কাঁচি-সুঁচ, আয়না, ইলেকট্রনিক আইটেম, ফিল্ম পোস্টার, ভিডিও গেম, বর্জ্য কাগজ, এলোমেলো বাসনপত্র, প্রাচীন মূর্তি এবং শিকারী প্রাণীর ছবি স্টাডি রুমে ভুলবশত কখনোই তীক্ষ্ণ বিন্দুযুক্ত জিনিস রাখা উচিত নয়। এগুলো নেতিবাচকতা সৃষ্টি করে এবং পড়াশোনায় খারাপ প্রভাব ফেলে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ ও বাস্তু তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+