হস্তরেখাতেই কীভাবে লুকিয়ে থাকে জীবনের সাফল্যের চাবিকাঠি?
হস্তরেখাতেই কীভাবে লুকিয়ে থাকে জীবনের সাফল্যের চাবিকাঠি?
সনাতন কাল থেকেই হাতের নানা রকম রেখার অবস্থান দেখে জ্যোতিষীরা গণনা করে থাকেন সংশ্লিষ্ট ব্যক্তির জীবন কেমন হবে। হাতের রেখা শুধু মানুষের গতিপ্রকৃতি ও ভবিষ্যৎই বলে না, জীবন সম্পর্কে দিক নির্দেশনাও দেয়। হাতের রেখা, চিহ্ন, আকৃতি বলে দেয় ব্যক্তি কোন ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন। শুধু তাই নয়, কোন ব্যক্তির বিশেষ কোন বিষয়ে আগ্রহ আছে তাও নির্ণয় করা যায় সেই ব্যক্তির হাতের রেখা দেখে। তাই জ্যোতিষ শাস্ত্রে হস্তরেখা গণনা সর্বাধিক বেশি স্বীকৃতি ও জনপ্রিয়তা লাভ করেছে। জেনে নেওয়া যাক কোন ব্যক্তি তাঁর কেরিয়ারে কতটা উন্নতি করবেন হস্তরেখা দেখে তা বোঝা যাবে কীকরে।

হাতের তালুর আকৃতি
যে সকল মানুষের হাতের তালু সাদা এবং হাত লম্বা বিশিষ্ট, সূর্য, বৃহস্পতি এবং বুধ পর্বতগুলি তালুতে ভালভাবে উত্থিত থাকে, সেই সকল ব্যক্তিরা রাজনীতিতে আগ্রহী হয়ে থাকেন। এছাড়া বৃহস্পতি অর্থাৎ হতের তর্জনীর ঠিক নীচে গুরু পর্বতের চূড়া থেকে মস্তিষ্কের রেখা শুরু হয়ে নিচে এসে দুই ভাগে বিভক্ত হলে ব্যক্তি রাজনীতিতে ভালো অবস্থান ও মর্যাদা লাভ করেন। কিন্তু বৃহস্পতি এবং বুধের পর্বত যদি কম উত্থিত হয় তাহলে সেই ব্যক্তি কখনও রাজনীতিতে ভালো ফল লাভ করতে পারেন না।

আইন নিয়ে সফল কেরিয়ার
সাধারণত, যারা ওকালতিতে আগ্রহী তাঁদের হাতের তালু এবং ছোট আঙ্গুলগুলি খুব চওড়া হয়। তালু লাল বর্ণের হয়ে থাকে। বুধ এবং মঙ্গল পর্বত তালুতে ভালভাবে উত্থিত। এছাড়াও এই সব ব্যক্তিদের ক্ষেত্রে হাতের তালুর উপর ব্রেন লাইন এবং লাইফ লাইন সম্পূর্ণ আলাদা থাকে।

শিল্পী হাতের তালু
যেসকল ব্যক্তিদের হাতে লম্বা আঙুল, স্পষ্ট গাঁট, পাতলা, সুন্দর, নরম হাতের তালু হয় সেই সকল মানুষ কবিতায, নাচ, গান, বা যে কোনও সৃজনশীল শিল্পের প্রতি আগ্রহী হয়ে থাকেন। সূর্য, চন্দ্র এবং শুক্র পর্বতগুলি এই সকল মানুষদের হাতের তালুতে ভালভাবে উত্থিত। এর সঙ্গে, হৃৎপিণ্ডের রেখা আরও অনেকগুলি শাখায় বিভক্ত হয়।

হস্তরেখায় 'দর্শন'
শক্ত আঙুল, মোটা গিঁট, পাতলা এবং কালো হাত নির্দেশ করে যে সেই ব্যক্তি একজন দার্শনিক। যে সকল মানুষের হাতের আঙ্গুলের মাঝের গিঁটগুলি আরও স্পষ্ট হয় তবে এই জাতীয় ব্যক্তিরা বস্তুগত আনন্দের থেকে উচ্চ চিন্তাকে তাঁদের জীবনে অগ্রাধিকার দিয়ে থাকেন।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications