দীর্ঘসময় ধরে চলা খারাপ সময় কাটানোর জন্য সহজ কিছু বাস্তু টোটকা করুন, ফল পাবেন দ্রুত

খারাপ সময় কাটানোর জন্য সহজ কিছু বাস্তু টোটকা

ভালো এবং মন্দ সময় ব্যক্তির জীবনের দুই পিঠ। এই দুই পিঠকে নিয়েই গোটা জীবন চলতে হয়। খারাপ বা বাজে সময় যেমন দীর্ঘস্থায়ী হয় না তেমনি ভালো সময় আসতেও বেশ খানিকটা সময় নেয়। তবে অনেকসময়ই দেখা যায় যে বাজে সময় পিছু ছাড়তে অনেক সময় লাগাচ্ছে। অবশ্য এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। জ্যোতিষ শাস্ত্রে এর কিছু প্রতিকার বলা হয়েছে যা আপনি করতে পারেন, এতে আপনার চিন্তা কিছুটা দূর হবে। আসুন জেনে নেওয়া যাক সেই সব প্রতিকার বা টোটকাগুলি কি কি।

স্নানের সময় করুন এই টোটকাটি

স্নানের সময় করুন এই টোটকাটি

যদি আপনার ভাগ্য সঙ্গ দিচ্ছে না দেখেন তাহলে আপনি সকালে নিয়মিত ভাবে স্নানের জলে একটু হলুদ মিশিয়ে স্নান করুন। এতে বিষ্ণু জি ও বৃহস্পতি দেবের কৃপা আপনি পেতে পারেন, যাঁদের কৃপায় আপনার ভাগ্য উদয় হবে। যদি আপনি সন্ধ্যায় স্নান করেন তাহলে জলে একটু নুন মিশিয়ে স্নান করুন। এতে আপনার নেতিবাচকতা দূর হয়ে যাবে।

 হনুমান জির পুজো করুন

হনুমান জির পুজো করুন

যদি আপনার জীবনে ক্রমাগত অর্থ সংক্রান্ত বা অন্য সমস্যা তৈরি হতে দেখা যাচ্ছে তাহলে পঞ্চমুখী হনুমান জির আরাধনা খুবই শুভ ফল দেয়। এইজন্য প্রত্যেক মঙ্গলবার কোনও মন্দিরে গিয়ে পঞ্চমুখী হনুমান জির সামনে প্রদীপ জ্বালিয়ে হনুমান চল্লিশার পাঠ করুন। হনুমান জির কৃপায় অর্থ, কাজ, শত্রু বিনাশের মতো সমস্যা থেকে মুক্তি পাবেন।

তুলসী গাছের নীচে প্রদীপ জ্বালান

তুলসী গাছের নীচে প্রদীপ জ্বালান

শাস্ত্রে মানা হয় যে কেউ যদি প্রতিদিন তুলসী গাছের তলায় প্রদীপ জ্বালায় তাহলে তাঁর জীবনে সব ধরনের নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। এমনকী বৈজ্ঞানিকরাও এতে লাভ দেখে এই প্রতিকারকে শুভ বলে মনে করেন।

পুজো করে শঙ্খ বাজিয়েও উপকার পাওয়া যায়

পুজো করে শঙ্খ বাজিয়েও উপকার পাওয়া যায়

যদি আপনার ঘরের কোনও জায়গায় আপনি বাস্তু দোষ রয়েছে বলে অনুভব করেন তাহলে ওই নির্দিষ্ট জায়গায় আপনাকে সকালে ও সন্ধ্যায় শাঁখ বাজাতে হবে। যদি বাড়িতে শঙ্খ না থাকে তাহলে ওই জায়গায় আপনি পুজো করার পর ঘণ্টাও বাজাতে পারেন। শঙ্খ থেকে বের হোয়া ধ্বনি বাড়ির বাতাবরণ থেকে নেতিবাচক শক্তিকে নষ্ট করে দেবে।

বাড়িতে বন্ধ ঘড়ি নয়

বাড়িতে বন্ধ ঘড়ি নয়

বাস্তুশাস্ত্রে বন্ধ ঘড়িকে খুবই অশুভ বলে মনে করা হয়। আসলে বাস্তু অনুসারে, বন্ধ হয়ে যাওয়া ঘড়ি আপনার ভালো ভাগ্য আসাকে আটকে দেয়। এরকম পরিস্থিতিতে যদি আপনার ঘরে কোনও খারাপ ঘড়ি থাকে তবে তা যত দ্রুত সম্ভব ঠিক করার চেষ্টা করুন বা বাড়ির বাইরে করে দিন। এছাড়াও বিছানার নীচে জুতো-চপ্পল বা অপ্রয়োজনীয় জিনিস রাখবেন না। কারণ মানা হয় যে এরকম করলে মা লক্ষ্মীর আসার রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+