Solar Eclipse 2025: সূর্যগ্রহণ, শনি গোচর, শনি অমাবস্যার মহাসন্ধিতে ভাগ্য খুলবে কাদের?
চলতি মাসের ২৯ তারিখ অত্যন্ত বিশেষ। কারণ এদিনই ঘটবে বছরের প্রথম সূর্যগ্রহণ। আবার সেদিনই শনি আড়াই বছর পর কুম্ভ রাশি ছেরে মীন রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এই দিনে অনেক কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে।
আবার এদিনেই পড়েছে শনি অমাবস্যা। সূর্যগ্রহণ, শনি গোচর, শনি অমাবস্যার মহাসন্ধিতে কিছু রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হচ্ছে। এমনকি তাদের জীবনেও সফলতা নিশ্চিত। জানুন কোন রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলতে চলেছে।

মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময়। এরা যদি শিক্ষা, শিল্প ও বড় কোনও ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকে লাভের মুখ দেখবেন আপনারা। জীবনে আটকে থাকা সব কাজ হয়ে যাবে। এমনকি সকল কাজে এগিয়ে যেতে পারবেন। এসময় ভাগ্যের দ্বার খুলবে আপনার। মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। এই সময় দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। বিবাহিত জীবনেও আপনার মধুরতা বজায় থাকবে। এসময় আপনি আপনার সন্তানের কাছ থেকে কোনও ভালো সুখবর পাবেন। তাছাড়া তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি বেকার থাকেন, তাহলে চাকরি পেতে পারেন।
মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের এই সময়ে নতুন চাকরি পাওয়া নিশ্চিত। তাছাড়া আপনার পরিবারের সকলেই আপনাকে ব্যবসার কাজে সহায়তা করবেন। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। শুধু তাই নয়, আপনি যদি অংশীদারিত্ব ব্যবসায় অর্থ বিনিয়োগ করেন কিংবা আগে থেকে কোনও ব্যবসায় যদি অর্থ বিনিয়োগ করে রাখেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। এমনকি ভালো মুনাফা অর্জন করতে পারবেন। এসময় নয়া সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। কারোর সঙ্গে অযথা তর্কাতর্কিতে জড়িয়ে পড়বেন না এই রাশির ব্যক্তিরা।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের চাকরি থেকে ব্যবসায় খুব লাভ হবে। এসময় আপনারা সকল কাজেই লাভের মুখ দেখবেন। এই সময়ে জমি বা বাড়ি, যানবাহন ক্রয় ও বিক্রয়ের মতো ইচ্ছাও পূরণ হতে পারে। যারা বিদেশে কাজ করছেন তাদের জন্য শুভ সময়। এই সময় পিতা মাতার কাছ থেকে সকল রকম সমর্থন পাবেন। তাছাড়া আপনি দূরে কোথাও ঘুরতে গেলে অবশ্যই বাবা-মাকে নিয়ে যেতে পারেন। আপনি পরিবারের সঙ্গে আনন্দের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications