সূর্য গ্রহণ শেষ হওয়ার পর কোন কোন কাজে নেতিবাচক শক্তি দূর হয়, জানেন

সূর্য গ্রহণ শেষ হওয়ার পর কোন কোন কাজে নেতিবাচক শক্তি দূর হয়, জানেন

চলতি বছরের সূর্যগ্রহণ এপ্রিল মাসের ৩০ তারিখ অর্থাৎ শনিচারি অমাবস্যার দিনে ঘটবে। পৃথিবী যখন চাঁদ ও সূর্যের মাঝখানে থাকে, তাহলে সূর্যের আলো চাঁদে পৌঁছাতে পারে না, তখন তাকে চন্দ্রগ্রহণ বলে। অন্যদিকে চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে, তখন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছায় না, তখন তাকে সূর্যগ্রহণ বলে। জ্যোতিষশাস্ত্রে কোনও গ্রহণকে শুভ বলে ধরা হয় না। এর প্রভাবে অনেক রাশির অনেক অশুভ পরিবর্তন দেখা দেবে। জীবনে সাফল্য পাবেন না। এই সময় শুভ কাজ এড়িয়ে চলুন।

গ্রহণের ফলে সব রাশির ওপর প্রভাব পড়বে

গ্রহণের ফলে সব রাশির ওপর প্রভাব পড়বে

জ্যোতিষশাস্ত্রে কোনও গ্রহণ শুভ বলে ধরা হয় না। সেটা সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ হোক। কোনটাই ভালো না। কারণ এই সময়ে ইতিবাচক শক্তি কমে যায়, বাড়তে থাকে নেতিবাচক শক্তি। এবারের সূর্য গ্রহণের ফলে ১২ রাশির ওপর বিশেষ প্রভাব পড়বে। আর এই অশুভ সময়ে সূর্যগ্রহণের নেতিবাচক প্রভাব এড়াতে কিছু কাজ করা প্রয়োজন। কিছু ব্যক্তির জীবনে অনেক ক্ষতি হতে পারে। তারা নানারকম ঝামেলার সম্মুখীন হতে পারেন। সতর্ক থাকার পাশাপাশি তাদের কিছু ব্যবস্থা নিতে হবে। গ্রহণের খারাপ প্রভাব পড়তে পারে এদের ওপর। দেখে নিন এই গ্রহণে কোন কোন রাশির ওপর খারাপ প্রভাব পড়বে। এই সময়ে মেষ, কর্কট, বৃশ্চিক রাশি খারাপ সময়। এরা এই সময়ে কোন কাজে সাফল্য পাবেন না।

গ্রহণের সময়

গ্রহণের সময়

যদি ৩০ এপ্রিলের এই গ্রহণটি ভারত থেকে দেখা যাবে না। দক্ষিণ পশ্চিম আমেরিকা, প্রশান্ত মহাসাগরীয় আটলান্টিক ও অ্যান্টার্কটিকার মতো দেশগুলিতে থেকে এই গ্রহণ দেখা যাবে। সূর্যগ্রহণের সময় ভারতে ৩০ এপ্রিল শনিবার ১২ টা ১৫ মিনিট থেকে ভোর ৪ টে ৭ মিনিট পর্যন্ত হবে।

গ্রহণের পর কী কী কাজ করবেন

গ্রহণের পর কী কী কাজ করবেন

গ্রহন শেষ হওয়ার পর অবশ্যই ঘর পরিষ্কার করবেন। বাড়ির প্রতিটি ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিন। যাতে গ্রহনের সময় নির্গত ক্ষতিকর রশ্মির নেতিবাচক প্রভাব দূর হয়।

গ্রহণের পর স্নান করুন। সূর্যগ্রহণের পরে, নদীতে স্নান করা উচিত। কিন্তু যদি তা সম্ভব না হয়, তাহলে স্নান করার সময় স্নানের সময় নদী বা গঙ্গার জল মিশিয়ে স্নান করুন।


গ্রহণের শেষে নিজের সাধ্যমত দারিদ্র ব্যক্তিকে দান করুন। গরুকে রুটি খাওয়ান।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+