জীবনে গ্রহণ লাগাবে সূর্য, এই রাশিদের থাকতে হবে সদা সতর্ক, মেনে চলুন কিছু নিয়ম
জীবনে গ্রহণ লাগাবে সূর্য, এই রাশিদের থাকতে হবে সদা সতর্ক, মেনে চলুন কিছু নিয়ম
২০২২ সালের ৩০ এপ্রিল বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে। এই গ্রহণ খুবই বিশেষ কারণ এটা শনিচারী অমাবস্যার দিন হবে এবং এর ঠিক একদিন আগেই শনি নিজের রাশি বদল করছে। এই গ্রহণের সময় তার প্রভাব মানুষের জীবনে পড়তে চলেছে। বিশেষ করে এই রাশিদের গ্রহণ চলাকালীন খুবই সতর্ক হয়ে থাকতে হবে।

সূর্যগ্রহণের সময়
বছরের প্রথম সূর্যগ্রহণ ৩০ এপ্রিল, ২০২২-এর মধ্যরাত ১২টা ১৫ থেকে শুরু হবে এবং তা চলবে ভোর ০৪টে ০৮ মিনিট পর্যন্ত। এই গ্রহণ মেষ রাশিতে হতে চলেছে। এর পাশাপাশি এইদিন সূর্য, চন্দ্র ও রাহুর সংমিশ্রণ হবে। এই স্থিতি তিন রাশিদের জন্য মোটেও ঠিক নয়। গ্রহণের নেতিবাচকতা থেকে বাঁচতে এই রাশিদের কিছু উপায় করে নেওয়া প্রয়োজন।

মেষ রাশি
এই সূর্যগ্রহণ মেষ রাশিতে হতে চলেছে তাই এই রাশির জাতকদের ওপর এর প্রভাব সবচেয়ে বেশি থাকবে। এদের মানসিক অশান্তির মধ্য দিয়ে যেতে হতে পারে। শত্রুক দ্বারা লোকসান হতে পারে। দুর্ঘটনা হতে পারে। আঘাত এড়াতে তাড়াহুড়ো করবেন না। এর পাশাপাশি গ্রহণের সময় সফর করবেন না।

কর্কট রাশি
কর্কট রাশির অধিপতি চন্দ্র যে মেষ রাশিতে রাহুর সঙ্গে থাকবে। এই স্থিতি কর্কট রাশিদের জন্য মোটেও ঠিক নয়। এরা মানসিক অশান্তির শিকার হতে পারে। নেতিবাচকতা, অজ্ঞানতা প্রাধান্য পাবে। খরচ বাড়বে। এই সময়টা ধৈর্য ধরে নেওয়াই ভালো।

বৃশ্চিক রাশি
গ্রহণের সময় বৃশ্চিক রাশিদের মানহানির মতো সমস্যার সম্মুখীন হতে হবে। চিন্তা-ভাবনা করে কথা বলুন এবং ঝগড়া-বিবাদ থেকে দূরে থাকুন। শত্রু লোকসান করার চেষ্টা করতে পারে। ছরচ বাড়বে এই সময়।

সূর্য গ্রহণের প্রভাব থেকে বাঁচার উপায়
সূর্যগ্রহণের অশুভ প্রভাব এড়াতে গায়ত্রী মন্ত্র জপ করুন। গ্রহনের সময় কিছু খাওয়া থেকে বিরত থাকুন। স্বাস্থ্যের যত্ন নিন। আপনার চিন্তাভাবনা ইতিবাচক রাখার চেষ্টা করুন। ইষ্ট দেবতাকে স্মরণ করুন। গ্রহনের পর দান করুন। আপনার কথাবার্তায় মাধুর্য বজায় রাখুন।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications