Solar Eclipse 2025: শনির স্থান বদল ও সূর্যগ্রহণের আগেই বাড়ি থেকেই সরান এই জিনিসগুলি, কিন্তু কেন?
প্রতিবছর দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ ঘটে। যদিও জ্যোতিষশাস্ত্রে কোনও গ্রহণকেই শুভ বলে মনে করা হয় না। তবুও গ্রহণের সময় এমন অনেক কাজ রয়েছে সেগুলো করা যায় না। সেগুলি করলে জীবনে নানান সমস্যা তৈরি হয়। চলতি বছর বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটবে ২৯ মার্চ।
এদিনেই শনি গোচর করবে। আবার শনি অমাবস্যা পড়েছে এদিনেই। তাই গ্রহণের আগে যদি আপনি বাড়ি থেকে এই জিনিসগুলো ফেলে দেন কিংবা সরিয়ে দেন তাহলে আপনার জীবনে কিছুটা হলেও শুভ প্রভাব পড়বে। জানুন কী কী জিনিস ফেলে দেবেন।

অব্যবহৃত কোন জিনিসপত্র
যদি আপনার বাড়িতে অব্যবহৃত কোনও জিনিসপত্র থাকে কিংবা যে জিনিস আপনি একদমই ব্যবহার করেন না কিংবা অদরকারি কোনও কাগজ থাকে, তা ভুল হলেও বাড়িতে রাখবেন না। শনি গোচর ও সূর্যগ্রহণের আগেই বাড়ি থেকে তা দূর করে দিন। তাহলে আপনার ওপর শনির অশুভ নজর ও কুদৃষ্টি একদমই পড়বে না।
ইলেকট্রিক জিনিস
যদি আপনার বাড়িতে কোনও ইলেকট্রিক জিনিস থাকে, তবে সেগুলো অচল এবং ভাঙা কিংবা সেই জিনিসগুলি আপনি একদমই ব্যবহার করেন না। তাহলে সেগুলি আজই বাড়ি থেকে দূর করে দিন। এতে আপনার সংসারের ওপর ইতিবাচক প্রভাব পড়বে। গ্রহণের কোনও অশুভ প্রভাবে আপনার জীবন ছারখার হবে না।
শুকনো গাছপালা
অনেকেরই বাড়িতে গাছপালা লাগানোর শখ থাকে। যদি আপনারও তাই থাকে তাহলে গ্রহণের আগেই বাড়িতে যদি আপনার কোনও শুকনো গাছ থাকে অর্থাৎ যে কাজ শুকিয়ে পাতা ঝরে যাচ্ছে সেই গাছ বাড়িতে রাখবেন না। সেই কাজ আজই তুলে ফেলুন। সেই গাছ আজই বাড়ি থেকে সরিয়ে ফেলুন।
ভাঙা আসবাবপত্র
অনেকের বাড়িতেই ভাঙা আসবাবপত্র থাকে। যেগুলি অনেকের ফেলে না দিয়ে বাড়িতেই রেখে দেন। তবে সেগুলো একদমই কিন্তু অদরকারি। বাস্তু বিশেষজ্ঞদের মতে, অদরকারি কোনও জিনিস, তা ভাঙা আসবাবপত্র হতে পারে। সেগুলি বাড়িতে না রাখাই ভালো। এতে আপনার ওপর অশুভ প্রভাব পড়বে। শনির কুদৃষ্টি আপনি কিছুতেই এড়াতে পারবেন না।
পুরনো ইলেকট্রিক বিল
যদি কোনও ইলেকট্রিক বিল অনেকদিন পুরনো হয়ে যায়, সেই ইলেকট্রিক বিল বাড়িতে রাখা উচিত নয়। কিংবা আপনার ঠাকুরঘরে রাখবেন না। এটি কিন্তু খুব অশুভ। এতে শনিদেব রেগে যান। তাই এমন জিনিস থাকে , তার দরকার না হলে আজই ফেলে দিন।
দেবতার নাম জপ করুন
গ্রহণ শেষে পুরো বাড়ি গঙ্গা জল ছিটিয়ে পরিস্কার করুন। এতে গ্রহণের অশুভ প্রভাব আপনার ওপর পড়বে না। সেই সঙ্গে গ্রহণের সময় দেবতাদের নাম জপ করুন। তবে ভগবানের মূর্তি কিন্তু ভুলেও স্পর্শ করবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications