Solar Eclipse 2023: সূর্যগ্রহণের অশুভ প্রভাব এড়াতে রাশি অনুযায়ী এই জিনিসগুলি দান করুন

Solar Eclipse 2023: জ্যোতিষশাস্ত্রে (astrology) সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। তবে, কোনোও গ্রহণকেই কিন্তু শুভ বলে মনে করা হয় না। অক্টোবর মাসেই বছরের শেষ এবং দ্বিতীয় সূর্য ও চন্দ্রগ্রহণ ঘটবে অক্টোবর মাসেই। সর্বপিতৃ অমাবস্যার দিন ঘটবে সূর্যগ্রহণ। তবে সূর্যগ্রহণ কিন্তু ভারত থেকে দৃশ্যমান হবে না।

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, যদি আপনি আপনার আর্থিক দিকে আরও উন্নতি করতে চান এবং গ্রহণের অশুভ প্রভাব এড়িয়ে যেতে চান তাহলে রাশি অনুযায়ী এই জিনিসগুলো দান করতে পারেন। তাহলে আপনার জীবনে আসবে সফলতাও।

Solar Eclipse 2023

  • মেষ রাশি

মেষ রাশির (aries) শাসক গ্রহ হল মঙ্গল, সূর্যগ্রহণের অশুভ প্রভাব এড়াতে হনুমানজিকে গুড় লাল রঙের কাপড় নিবেদন করুন।

  • বৃষ রাশি

বৃষ রাশির(Taurus) অধিপতি হল শুক্র। তাই আপনারা এসময় দারিদ্র অসহায় ব্যক্তিদের দুধ, দই, চিনি, সাদা কাপড় ইত্যাদি দান করুন। এতে মা লক্ষ্মী খুব খুশি হবেন এবং আপনার আর্থিক দিকেও লেগে থাকবে সফলতা।

  • মিথুন রাশি

মিথুন রাশির (Gemini) অধিপতি গুরু গ্রহ বৃহস্পতি। এই সময়ে এই রাশির জাতক-জাতিকারা গরুকে খাওয়ান। আপনারা যদি আপনার সামনে গরুর দেখতে না পান, তাহলে সবুজ মুগ ডাল, সবুজ কাপড়, সবুজ শাকসবজি ইত্যাদি দান করুন অসহায় ব্যক্তিকে।

  • কর্কট রাশি

কর্কট রাশির (cancer) অধিপতি হলে চন্দ্র. তাই সূর্যগ্রহণের অশুভ প্রভাব এড়াতে এই রাশির ব্যক্তিরা দুধ, দই, চিনি, সাদা কাপড়, মুক্তা ইত্যাদি জিনিস দান করার চেষ্টা করুন। এতে আপনার জীবনে আসবে সুখের সময়।

  • সিংহ রাশি

সিংহ রাশির (leo) অধিপতি হল সূর্য। তাই এই রাশির ব্যক্তিরা এই সময়ে অসহায় ব্যক্তিদের গুড়, গম, তামার বাসন, লাল বা কমলা রঙের কাপড় ইত্যাদি দান করুন, এতে আপনার ওপর থেকে সূর্য গ্রহণের অশুভ প্রভাব কাটবে।

  • কন্যা রাশি

কন্যা রাশির (virgo) অধিপতি হল বুধ, তাই এই রাশির ব্যক্তিরা নিজেদের জীবনের সফলতা আনতে সবুজ মুগ, ডাল, পিতলের বাসন দান করুন।

  • তুলা রাশি

তুলা রাশির (libra) ব্যক্তিরা জীবনে সাফল্য আনতে ও সূর্যগ্রহণের অশুভ প্রভাব এড়াতে সাদা রঙের জিনিস যেমন- দই, ক্ষীর, সাদা কাপড় ইত্যাদি দান করুন।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির (Scorpio) অধিপতি হলেন মঙ্গল। ডাল, গুড়, ফলমূল, দারিদ্র ব্যক্তিকে দান করুন এবং আপনার জীবনে আপনার ওপর আসা অশুভ সূর্যগ্রহণের প্রভাব কেটে যাবে।

  • ধনু রাশি

ধনু রাশির (Sagittarius) অধিপতি হলেন বৃহস্পতি। তাই এই রাশির ব্যক্তিরা হলুদ ফল, ছোলার ডাল, হলুদ কাপড়, বেসন, হলুদ লাড্ডু, হলুদ রঙের জামাকাপড় দান করুন।

  • মকর রাশি

মকর রাশির (Capricorn) অধিপতি হল শনিদেব। তিনি হলেন কর্মের দেবতা। তাই আপনি কালো ছাতা, চিরুনি, সরষের তেল, লোহার যেকোনও পাত্র দান করুন, সূর্যগ্রহণের অশুভ প্রভাব কেটে যাবে।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির (Aquarius) অধিপতিও শনিদেব। তাই এই রাশির ব্যক্তিরাও দেবতাকে সর্ষের তেল দান করতে পারেন।

  • মীন রাশি

মীন রাশির (Pisces) অধিকারী হল বৃহস্পতি। তাই এই রাশির ব্যক্তিরা হলুদ ফল, হলুদ কাপড়, হলুদ ইত্যাদি দারিদ্র ব্যক্তিদের দান করতে পারেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+