Solar Eclipse 2021: আজই বছরের শেষ সূর্যগ্রহণ, সাবধানে থাকুন এই রাশির জাতক

আজই বছরের শেষ সূর্যগ্রহণ, সাবধানে থাকুন এই রাশির জাতক

আজ শনিবার ভরা অমাবস্যায় বছরের শেষ সূর্যগ্রহণ। একদিকে শনিবার অন্যদিকে সূর্যগ্রহণ কাজেই জ্যোতিষ শাস্ত্রের মতে একাধিক শঙ্কা প্রকাশ করা হয়েছে। তার উপরে আবার আজকের দিনেই জাওয়াদের দুর্যোগ। সব মিলিয়ে একটা কঠিন প্রাকৃতিক পরিস্থিতি তৈরি হয়েছে দেশে। জ্যোতিষ শাস্ত্রের মতে রাহু এবং কেতুর এক যোগে অবস্থান প্রভাব পড়বে একাধিক রাশির জাতকদের উপর। কাজেই আজকের দিনে তাঁদের সাবধান হয়ে থাকতে হবে।

 বছরের শেষ সূর্যগ্রহণ

বছরের শেষ সূর্যগ্রহণ

আজ বছরের শেষ সূর্যগ্রহণ। যদিও বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ এটি। সকাল ১০ টা ৫৯ থেকে দুপুর ৩টে ৭মিনিট পর্যন্ত চলবে এই সূর্যগ্রহণ। বছরের শেষ সূর্যগ্রহন হলেও ভারত থেকে দেখা যাবে না এটি। খালি চোখে একমাত্র দেখা যাবে আন্টার্কটিকা থেকে। এখান থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। আর আংশিক সূর্যগ্রহণ দেখতে পারবেন দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড থেকে। ভারত সহ ইউরোপ এবং এশিয়ার একাধিক দেশ থেকে দেখা যাবে না সূর্যগ্রহণ।

কী বলছে জ্যোতিষশাস্ত্র

কী বলছে জ্যোতিষশাস্ত্র

অমাবস্যার দিনে সূর্যগ্রহণ। জ্যোতিষে তার প্রবল প্রভাব পড়বে বলে সতর্ক করেছেন জ্যোতিষীরা। একাধিক রাশির উপর এর সরাসরি প্রভাব পড়বে। রাহু এবং কেতুর একসঙ্গে অবস্থান প্রভাব পড়বে একাধিক রাশির জাতকদের জীবনে। বছরের শেষের এই সূর্যগ্রহণ সবচেেয় বেশি প্রভাব ফেলবে বৃশ্চিক রাশির জাতকদের উপরে। তাই সূর্যগ্রহণ চলাকালীন এই রাশির জাতকদের খুব সাবধান হয়ে থাকতে হবে।

কী কী করবেন

কী কী করবেন

সূর্য গ্রহণের কু প্রভাব থেকে বাঁচতে একাধিক উপায় বাতলে দিয়েছেন জ্যোতিষীরা। গ্রহণের সময়ে সূর্য ও চাঁদের খারাপ প্রভাবগুলি থেকে বাঁচতে বেশ কিছু পথ বলে দেওয়া আছে জ্যোতিষ শাস্ত্রে সেগুলি মিলিয়ে নিতে হবে। সংযমী আচরণ করতে হবে এই রাশির জাতকদের। গ্রহণের খারাপ ফল থেকে বাঁচতে সূর্যগ্রহণের পরেই স্নান করতে বলা হয়। যে ঘরে বাস সেখানে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করতে হবে।

কুপ্রভাব থেকে মুক্তির উপায়

কুপ্রভাব থেকে মুক্তির উপায়

সূর্যগ্রহণের কুফল থেকে বাঁচতে বেশ কিছু কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। গ্রহণ চলাকালীন খাবার খাবেন না। খাবারে ও জলে তুলসীপাতা দিয়ে রাখতে হবে। যাতে জীবাণু ছড়াতে না পারে। গ্রহণ চলার সময়ে পুজা করবেন না৷ কোনও শুভ কাজ গ্রহণ চলার সময়ে না করাই ভাল। কারণ তাতে খারাপ প্রভাব পড়ে।
গ্রহণের সময়ে ঠাকুরঘর এবং মন্দিরের দরজা বন্ধ রাখতে হয়। ঘরের ঠাকুরের মূর্তি ঢেকে রাখা উচিত। এমনই পরামর্শ দিয়েছেন জ্যোতিষরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+