শনিবারের সূর্যগ্রহণ আপনার ভাগ্যে কী আনতে চলেছে !জেনে নিন রাশি অনুযায়ী

শনিবার ১১ অগাস্টের সূর্যগ্রহণ বিভিন্ন রাশিতে বিভিন্নভাবে প্রভাব ফেলতে চলেছে। এমনই দাবি জ্যোতিষশাস্ত্রবিদদের। আর এই বিভিন্ন প্রভাবের ফলেই নানাভাবে আবর্তিত হতে পারে মানুষের জীবন।

শনিবার ১১ অগাস্টের সূর্যগ্রহণ বিভিন্ন রাশিতে বিভিন্নভাবে প্রভাব ফেলতে চলেছে। এমনই দাবি জ্যোতিষশাস্ত্রবিদদের। আর এই বিভিন্ন প্রভাবের ফলেই নানাভাবে আবর্তিত হতে পারে মানুষের জীবন। কোনও রাশিতে ভালো প্রভাব কোনও রাশিতে পড়তে চলেছে এক কুপ্রভাব। দেখে নেওয়া যাক কোন রাশিতে আংশিক সূর্যগ্রহণের প্রভাব কেমন।

মেষ ও বৃষ

মেষ ও বৃষ

মেষ রাশির জাতক জাতিকাদের রোম্যান্টিক দিকটি উজ্জ্বল হতে থাকবে এই সময়ে। বিভিন্ন মানুষের থেকে সাহায্য পেতে থাকবেন না এঁরা। এই সময়ে বৃষ রাশির পক্ষেও এই সময়টি ভালো। আসন্ন সময়ে আপনি অনেক নতুন ধরনের কিছু প্রশিক্ষম পেতে পারেন। যা আপনার পেশাগত জীবনে কার্যকরী হবে।

মিথুন ও কর্কট

মিথুন ও কর্কট


মিথুন রাশির জাতকদের পুরনো কোনও জিনিস নিয়ে এই সময়ে সমস্যা হতে থাকার সম্ভাবনা রয়েছে। পুরনোকে ঝেরে ফেলে এগিয়ে যাওয়ার উপযুক্ত সময় এটিই! কর্কট রাশির জাতকদের জন্য এই সময়টি সংবেদনশীল বিভিন্ন পর্বের মাধ্যমে কাটবে।

সিংহ ও কন্যা

সিংহ ও কন্যা

আসন্ন সময়ে সঠিকভাবে পা ফেলুন। বহুদিকের ভারসাম্য রক্ষা করতে গিয়ে জীবনে অনেক কিছুকে মানিয়ে গুছিয়ে চলতে হবে। কন্য়া রাশির জাতকরা বহু দিনের ক্লান্তি কাটিয়ে খানিকটা শান্তি পাবেন এই সময়ে। একটি পরিবর্তন আসতে চলেছে এঁদের জীবনে।

তুলা ও বৃশ্চিক

তুলা ও বৃশ্চিক

নিজের পারিপার্শ্বিক সম্পর্কগুলিকে ঝালিয়ে নেওয়ার জন্য সেরা দিন এটিই। এই সময়ে বুঝে যেতে পারবেন কে আপনার আর কে আপনার শত্রু। বৃশ্চিক রাশিত জাতকদের জন্য বড় কিছু সারপ্রাইজ আসতে পারে এই আসন্ন সময়ে। যেভাবে স্বপ্ন দেখছেন সেভাবেই এগিয়ে যান।

ধনু ও মকর

ধনু ও মকর

ধনু রাশির জাতকদের আনন্দে কাটতে চলেছে এই সময়। বহুদিনের চিন্তাভাবনা কেটে যেতে পারে এই আসন্ন সময়ে। মকর রাশিত জাতকদের ক্ষেত্রে প্রেমের সম্পর্কের দিক থেকে নতুন দিশা দেখাবে এই সময়। অনেকের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠবে বা বন্ধুত্ব আরও গভীর হবে এই সময়ে।

 কুম্ভ ও মীন

কুম্ভ ও মীন

আসন্ন সময়ে কুম্ভ রাশির জাতকদের সঙ্গে বহু নতুন মানুষের পরিচিত ঘটবে। অনেকের সঙ্গে মিশে ভালো সময় কাটাতে চলেছেন এঁরা। মীন রাশিত জাতকদের একটি আধটু সমস্যা ছাড়া বাকি ভালোভাবেই চলবে এই সময়টি। আসন্ন সময় আনন্দে , হাসিখুশিভাবেই কেটে যাবে। যেকোনও কাজে নকুন উদ্যম পাবেন মীন রাশির জাতকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+