১০ জুন সূর্যগ্রহণ বিভিন্ন রাশির জাতক জাতিকাদের ওপর কী প্রভাব ফেলতে চলেছে! জানুন জ্যোতিষ গণনা

১০ জুন সূর্যগ্রহণ বিভিন্ন রাশির জাতক জাতিকাদের ওপর কী প্রভাব ফেলতে চলেছে! জানুন জ্যোতিষ গণনা

মাত্র ১৫ দিনের মাথায় পর পর দুটি গ্রহণ। ২৬ মে চন্দ্রগ্রহণের পর এবার ১০ জুন সূর্যগ্রহণ পর্ব পড়েছে। প্রসঙ্গত,'গ্রহণ' এর রাহুগ্রাসকে কোনও মতেই জ্যোতিষ শাস্ত্র শুভ বলে মনে করা হয়না। এদিকে এর প্রভাবে ১২ টি রাশির প্রত্যেকটিতে কী কী ধরনের প্রভাব পড়তে পারে, তা নিয়ে রয়েছে বহু আলোচনা। একনজরে দেখা যাক ১০ জুনের সূর্যগ্রহণ কোন রাশির জাতিক জাতিকাদের মধ্যে কী কী প্রভাব ফেলতে পারে।

মেষ

মেষ

সূর্যগ্রহণের প্রভাবে এই রাশির জাতক জাতিকাদের ওপর শারীরিক সমস্যার প্রবাব পড়বে। পেটের গোলমাল. লেগে থাকতে পারে। এছাড়াও পেশাগত জীবনে পরিবর্তন বাড়বে। ঋণ নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন।

বৃষ

বৃষ

নিজের প্রিয়জনের জন্য খরচ বাড়বে। তবে তারই সঙ্গে প্রচুর পরিমাণ সম্পত্তি আসতে চলেছে আপনাদের ভাগ্যে। নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে এটিই সেরা সময়। কর্মস্থানে উন্নতির জেরে আরও বেশি কাজের চাপ বাড়বে। তবে শরীর আর মনের দিকে যত্ন নিতে হবে।

মিথুন

মিথুন

প্রবল মানসিক চাপ আসতে চলেছে। খরচ উত্তোরোত্তর বাড়বে। তবে পারিবারিক সম্পর্ক আরও জোরদার হবে। যদি দাম্পত্য জীবনে সন্তানের পরিকল্পনা থাকে, তাহলে এটিই শ্রেষ্ঠ সময়। বলছেন জ্যোতিষবিদরা।

কর্কট

কর্কট

পারিবারিক সম্পত্তির জটিলতা বিষয়ক সমস্যা থাকলে, তা কেটে যাবে। শেয়ার মার্কেট থেকে ভালো আয় আসতে পারে এই সময়। বিনিোয়গের ক্ষেত্রে সুফল পাবেন।

 সিংহ

সিংহ

যাঁরা বিবাহযোগ্য , তাঁরা খুব সহজে এই সময় জীবনসঙ্গী খুঁজে পেতে পারেন। এমনকি যাঁরা প্রেমের খোঁজে রয়েছেন, তাঁরাও নিজের প্রেমকে খুঁজে পেতে পারেন। কাজের ক্ষেত্রে খুব একটা ভালো সময় যাবে না।কর্মজীবনে নেতিবাচক প্রভাব এই সময় পড়তে পারে।

কন্যা

কন্যা

কোনও একটি কারণে এই সময় চিন্তায় থাকবেন। এই সময় সম্পর্কের ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। পারিবারিক জটিলতা বাড়তে থাকায়, কিছুটা দিন নিজেকে আলাদা রেখে দিলে সমস্যার সমাধান হতে পারে বলে মত বহু জ্যোতিষবিদের।

তুলা

তুলা

তুলা রাশিরা জাতকরা কয়েকটি কাজে বাধা পাবেন। যেভাবে চাইছেন অনেক কিছু সেভাবে ঘটতে নাও পারে। কাজের ক্ষেত্রে অবসাদ আসতে পারে । গর্ভবতীরা অত্যন্ত সাবধানে থাকুন। প্রবল পরিমাণে কৌতূহলজনিত মানসিক চাপে থাকবেন।

বৃশ্চিক

বৃশ্চিক

এই সময়ে অনেক ভুল সিদ্ধান্ত নিতে হতে পারে। নিজের সঙ্গে কথা বলতে হবে। তাতেই সমস্য়া কাটবে।
ভাগের ব্যবসাতে সমস্যা আসতে পারে। খুব সন্তর্পণে সিদ্ধান্ত নিতে হবে।

ধনু

ধনু

বহু শত্রু এই সময় দমন হবে। এই সময় এই ধাতুর জন্য রাহু ও রবি একসঙ্গে আসবে। তবে শারীরিক অসুবিধা এই সময় থাকছে না। পারিবারিক সমস্যা এই সময় কেটে যাবে।

মকর

মকর

ভাই-বোনদের জীবনের দিকে তাকান। তাঁদের এই সময় আপনাকে প্রয়োজন হতে পারে। এই সময় পেশাগত পরিবর্তনের জন্য সেভাবে ভালো সময় এটি নয়। দাম্পত্য জীবনে বড় সমস্যা দেখা দিতে পারে।

কুম্ভ

কুম্ভ

কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক স্বচ্ছ্বতা বাড়বে। পড়াশোনার ক্ষেত্রে সমস্যা আসলেও মনঃসংয়োগ বাড়াতে হবে। প্রেমে পড়ার জন্য এটিই সেরা সময়।

মীন

মীন

মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীরের দিকে নজর দিতে হবে আগে। ত্বক সম্পর্কিত বা পেট সম্পর্কিত গোলাল লেগে থাকতে পারে এই সময়। সঙ্গীর সঙ্গে সম্পর্ক খুব ভালো পর্যায়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+