২০২২ সালে কতগুলি সূর্য ও চন্দ্রগ্রহণ হতে চলেছে? জেনে নিন জীবনে কেমন পড়বে প্রভাব

২০২২ সালে কতগুলি সূর্য ও চন্দ্রগ্রহণ হতে চলেছে?

সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের ঘটনাগুলি জ্যোতির্বিদ্যা এবং জ্যোতিষশাস্ত্র উভয় ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। জ্যোতির্বিজ্ঞানীরা এই গ্রহনগুলি প্রত্যক্ষ করার জন্য অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকেন। মহাকাশ নিয়ে তাঁদের কাছ থেকে নতুন তথ্য পেতে সাহায্য করে এই মহাজাগতিক ঘটনা। কিন্তু জ্যোতিষশাস্ত্রে গ্রহণগুলিকে অশুভ বলে মনে করা হয়। এই গ্রহণগুলি জীবনের উপর একটি বড় প্রভাব ফেলে। ২০২২ সালের ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর মোট ৪টি গ্রহণ সংগঠিত হতে চলেছে। এর মধ্যে ২টি সূর্যগ্রহণ এবং ২টি চন্দ্রগ্রহণ। এক নজরে দেখে নেওয়া যাক এই গ্রহণ গুলির নির্ঘণ্ট।

বছরের প্রথম সূর্যগ্রহণ

বছরের প্রথম সূর্যগ্রহণ

২০২২ সালের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে আগামী ৩০ এপ্রিল ২০২২ তারিখ। এই গ্রহণ শুরু হবে বেলা ১২টা ১৫ মিনিটে। এবং চলবে বিকেল ৪টে ৭ মিনিট পর্যন্ত। এটি একটি আংশিক সূর্যগ্রহণ হবে। এটি দক্ষিণ-পশ্চিম আমেরিকা, প্রশান্ত মহাসাগরীয় আটলান্টিক এবং অ্যান্টার্কটিকায় দৃশ্যমান হবে। এই গ্রহন ভারতে দেখা যাবে না, তাই এর সূতক সময়কাল বৈধ হবে না।

 বছরের দ্বিতীয় গ্রহণ

বছরের দ্বিতীয় গ্রহণ

এই বছর অর্থাৎ ২০২২ সালে দ্বিতীয় গ্রহণ চন্দ্রগ্রহণ হতে চলেছে। এই সংগঠিত হবে আগামী মে মাসের ১৬ তারিখ। এই গ্রহণ শুরু হবে সকাল ৭টা ২ মিনিটে। এবং চলবে বেলা ১২টা ২০ মিনিট পর্যন্ত। প্রথম সূর্যগ্রহণের মতো এই চন্দ্রগ্রহণও ভারতে দেখা যাবে না। তাই এর সুতক আমল বৈধ হবে না। এই গ্রহণ দক্ষিণ-পশ্চিম ইউরোপ, দক্ষিণ-পশ্চিম এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, অ্যান্টার্কটিকা, ভারত মহাসাগরে দৃশ্যমান হবে।

বছরের তৃতীয় গ্রহণ

বছরের তৃতীয় গ্রহণ

২০২২ সালে এই বছরের তৃতীয় গ্রহণ সূর্যগ্রহণ হতে চলেছে যেটি এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ। এই গ্রহণ হবে আগামী ২৫ অক্টোবর। এটিও একটি আংশিক গ্রহণ, ভারতে দেখা যাবে না। তাই এই গ্রহণের সূতক সময়ও বৈধ হবে না। এটি ইউরোপ, দক্ষিণ-পশ্চিম এশিয়া, আফ্রিকা এবং আটলান্টিকায় দেখা যাবে। বিকেল ৪.২৯ থেকে বিকেল ৫.৪২ পর্যন্ত স্থায়ী হবে এই সূর্যগ্রহণ।

 বছরের শেষ গ্রহণ

বছরের শেষ গ্রহণ

বছরের শেষ এবং দ্বিতীয় চন্দ্রগ্রহণ হবে আগামী ৮ নভেম্বর। এই গ্রহণ শুরু হবে দুপুর ১.৩২, এবং চলবে সন্ধে ৭.২৭ পর্যন্ত। এটি সম্পূর্ণ চন্দ্রগ্রহণ হবে এবং ভারতে দৃশ্যমান হবে। তাই এর সুতক আমল বৈধ থাকবে। ভারতের পাশাপাশি দক্ষিণ-পূর্ব ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক এবং ভারত মহাসাগরে এই গ্রহন দেখা যাবে।

( এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+