এই মূলাঙ্কের ব্যক্তিরা খুব হাসিখুশি ও মিশুকে প্রকৃতির হন, থাকে আরও অনেক গুণও
সংখ্যাশাস্ত্র ব্যক্তিদের জন্মতারিখের ওপর ভিত্তিতে গণনা করা হয়ে থাকে। যেকোনও ব্যক্তির জন্ম তারিখের মোট যোগফল হল সেই নির্দিষ্ট ব্যক্তির মূলাঙ্ক।
মূলাঙ্কের ভিত্তিতে একটি ব্যক্তির চরিত্র, প্রকৃতি সম্পর্কে জানা যায়। যেকোনও মাসের ৬, ১৫ বা ২৪ তারিখে যে সকল ব্যক্তিরা জন্মগ্রহণ করেন তাদের মূলাঙ্ক সংখ্যা ৬।

- শুক্রের কৃপা পান এরা
সংখ্যাতত্ত্ব অনুসারে, শুক্র গ্রহের বিশেষ প্রভাব রয়েছে এই ব্যক্তিদের ওপর। শুক্রকে সুখ, সমৃদ্ধি, প্রেম ও শান্তির কারক বলেই জানি। জীবনে ভালো শিক্ষা নিতে এবং অনেক ভাষায় পারদর্শী হয়ে থাকেন তাঁরা। প্রতিটি বিষয় সম্পর্কে জানতে পছন্দ করেন। এই ব্যক্তিরা খুব সুন্দর দেখতে হয়ে থাকেন। এদের প্রতি মহিলারা খুব সহজেই আকর্ষিত হয়ে পড়েন। কারণ শুক্র এদের উচ্চস্থানে বসে রয়েছেন।
- পরিশ্রমী প্রকৃতির হন
৬ মূলাঙ্কের ব্যক্তিরা খুব হাসিখুশি ও মিশুকে প্রকৃতির হয়। তাদের স্বভাব নম্র, ভদ্র প্রকৃতির হয়ে থাকে। এরা সারা জীবন মানুষের কাছ থেকে বিশেষ সমর্থন পান। এরা সকলের থেকে ভালোবাসা পান। তারা সকলের সঙ্গে খুব ভালোভাবে বন্ধুত্ব করতে পারেন। তাছাড়া খুব পরিশ্রমী প্রকৃতির হয়ে থাকেন এরা। এরা কোনও কাজে পিছপা হন না। এরা সব কাজ কঠোর পরিশ্রম করে এবং দরদ দিয়ে করে থাকেন। এরা সকল কাজে জীবনে এগিয়ে যেতে পারেন। অর্থ উপার্জন করেন এরা। বিলাসবহুলভাবে জীবন কাটাতে পারেন।
- সঙ্গীত ও আঁকার প্রতি এদের ভালোবাসা রয়েছে
শুক্রের কৃপায় এরা জীবনে খুব বড় হতে পারেন। এরা খুব ব্যয়বহুলভাবে জীবন কাটাতে পারেন। এদের সঙ্গীত, আঁকার প্রতি খুব ভালোবাসা থাকে। এরা সকলের সঙ্গে ভালো সম্পর্ক করেন। এরা গয়না, ব্যবসা, বস্ত্রের ব্যবসায় যারা যুক্ত থাকে তারা জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারেন। এরা আর্থিক দিকেও খুব লাভ করেন।
- এরা খুব বুদ্ধিমান প্রকৃতির
৬ মূলাঙ্কের জাতক জাতিকারা খুব বুদ্ধিমান প্রকৃতির হয়ে থাকেন। এরা প্রত্যেকটি কাজেই খুব পারদর্শী হন। ব্যবসার ক্ষেত্রে এরা কখনোই ঝুঁকি নিতে দ্বিধাবোধ করেন না। এদের বিশেষত্ব হলো কোনও কারণেই বেশিক্ষণ মন খারাপ করে থাকতে পারেন না। এরা যেকোনও সমস্যার সমাধান দ্রুত করতে পারেন। চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই নিজেদের ভালো কেরিয়ার তৈরি করতে সক্ষম হন। তবে ব্যবসা এই ব্যক্তিদের জন্য বেশি উপযুক্ত। এরা সঠিক পরিস্থিতি বুঝে নিজেকে চালাতে পারেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications