ডিভোর্স রুখতে ,অফিস থেকে প্রেম সংক্রান্ত সমস্যা কাটাতে কয়েকটি বাস্তু টিপস
প্রত্যেকটি দিনেই নিত্য নতুন কিছু সমস্যার সম্মুখীন হতে হয় সকলকে। অনেক সময়েই সেই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে দিন রাত এক হয়ে গেলেও, পিছু ছাড়ে না দুশ্চিন্তা!
প্রত্যেকটি দিনেই নিত্য নতুন কিছু সমস্যার সম্মুখীন হতে হয় সকলকে। অনেক সময়েই সেই সমস্ত সমস্যা থেকে
মুক্তি পেতে দিন রাত এক হয়ে গেলেও, পিছু ছাড়ে না দুশ্চিন্তা! সে প্রেম হোক বা বিয়ে, কিংবা ডিভোর্স যে কোনও সমস্যা রুখে দিতে পারার ক্ষমতা বাস্তুশাস্ত্রে রয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের। এমনকি অফিস সংক্রান্ত সমস্যাও কাটিয়ে দিতে পারে বাস্তুশাস্ত্র।

ডিভোর্স রুখতে
দাম্পত্য সমস্যা অত্যন্ত জটিল জিনিস। সংবেদনশীলতা , অনুভূতিরা এর মধ্যে আশ্রয় নিয়ে থাকে। তাই এই সমস্যা কাটানো অতটা সহজ নয়। তবে বাস্তুশাস্ত্রবিদরা বলছেন, একটি বট পাতা নিয়ে তাতে চন্দনের ফোঁটা দিয়ে , সেই পাতাতে গঙ্গার কয়েক ফোঁটা দল দিয়ে,দম্পতির শোবার ঘরে রাখতে। এতে এতে ডিভোর্স রোখবার সম্ভাবনা থাকে।

কর্মক্ষেত্র সংক্রান্ত সমস্যা
কর্মক্ষেত্রে সংক্রান্ত বিভিন্ন সমস্যার জট কাটাতে বাস্তুশাস্ত্র সবচেয়ে ভালো উপায়। এমন অনেক সমস্যা থাকে অফিসে, যেখানে অনেক কসরৎ করেও লাভের লাভ হয় না। সেক্ষেত্রে কোনও ভিক্ষুককে যদি চাল দান করা যায়, তাহলে তা ভালো ফল দেয় বলে মত বাস্তুশাস্ত্রবিদদের। এরফলে কর্মক্ষেত্র সংক্রান্ত জটিলতা কাটবে।

আর্থিক সমস্যা
যদি পরিবারে চরম আর্থিক সমস্যা থাকে, তাহলে লকারে , লাল কাপড়ের মধ্যে গোলাপের পাপড়ি, লাল চন্দন, আর আটান্ন টাকা রেখে , তা বেঁধে আলমারির লকারে রাখলে, বাস্তুবিদদের মতে আর্থিক সমস্য়া কেটে যায়।

ব্যবসায় সাফল্য পেতে
ব্যবসায় সাফল্য পেতে হলে , গোল মরিচ সরষে ৫ টি লেবু নিয়ে নিজের দোকানে বা কর্মস্থানে রাখুন। বাস্তুশাস্ত্রবিদরা বলছেন এতে চরম কাজ হবে।

দাম্পত্য ঝামেলা
দাম্পত্য কলহ সমস্ত স্ত্রী ও স্বামীর মধ্যেই হয়ে থাকে। তবে তা মাত্রাতিরিক্ত হলে , সেটিকেও রোখবার উপায় আছে। বাস্তুশাস্ত্রবিদরা বলছেন যেদিকে স্ত্রী শুয়ে থাকেন সেদিকে কর্পূর রেখে দিলে দাম্পত্য সমস্যা সমাধান হওয়ার সুযোগ রয়েছে।

বস-এর সঙ্গে সম্পর্ক ভালো রাখতে
অফিসে বস-এর সঙ্গে ঝামেল কি আপনার লেগেই থাকে ? তাহলে তা মেটাবার উপায় রয়েছে। বাস্তুশাস্ত্র বলছে, একটি সাদা কাপড়ে কাজল দিয়ে তাতে বসের নাম লিখে , তা রেখে দিন আপনার কাজের জায়গার কাছাকাছি। তবে তা রাখতে হবে লুকিয়ে। বাস্তুশাস্ত্রকাররা বলছেন এতেই হবে কাজ।

ডিপ্রেশানের সমস্যা কাটাতে
সৈন্ধব লবণ চিমটে করে নিয়ে বাড়ির বাথরুমের বেসিনে ফেলেদিন। বাস্তুশাস্তরবিদরা বলছেন,এরপর জলের তোড়ে তা বেসিন দিয়ে যেন বেড়িয়ে যায় এমন জায়গয়া ওই কিছুটা নুন ফেলুন। তবে বেসিনের বাইরে যেন একটুও নুন না পড়ে সেদিকে নজর দিন। বাড়িতে যিনি অবসাদে ভুগছেন তাঁকেই এই কাজ করতে হবে। বাস্তুশাস্ত্রবিদদের দাবি এতে খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায়।

অফিসে কেউ গোপন শত্রুতা করছে ?
কর্মক্ষেত্রে আপনার আশপাশের কেউ আপনার সঙ্গে শত্রুতা করছে , বলে যদি আপনার ধরণা হয় ,তাহলে আপনি দফতরে নিজের ডেস্কে ৩ টি লেবু রেখে দিন। এতে আপনি শান্তিতে কাজ করতে পারবেন।












Click it and Unblock the Notifications