জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী শরীরের এইসব স্থানে তিল থাকলে বিশেষ হন সেই সকল ব্যক্তিরা
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী শরীরের এইসব স্থানে তিল থাকলে বিশেষ হন সেই সকল ব্যক্তিরা
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, তিল আসলে যে কোনও জাতক জাতিকাদের নানা রকমের গুণের পরিচয় দিয়ে থাকে। অনেকের শরীরের তিল সৌন্দর্যের সঙ্গে আলাদা মাত্রা যুক্ত করে দেয়। এছাড়াও, যদি কারও গলায় তিল থাকে, তবে এটি বিশ্বাস করা হয় যে তাঁর গানের গোলা খুব ভালো এবং তিনি জীবনে প্রচুর গয়নার মালিক হবেন। আবার যেমন হাতে তিল থাকলে মনে করা হয় যে তিনি বেশ পাকা রাঁধুনি। জ্যোতিষ মতে বিশ্বাস করা হয় যে তিল কোনও মানুষের ভাগ্য নির্ধারণ করে। ঠিক তেমনই দেখে নেওয়া যাক শরীরের কোথায় কোথায় তিল থাকলে তার কী কী বিশেষত্ব।

চোখের নীচে তিল
চোখের নীচে অনেক মানুষের তিল থাকে। যে সকল ব্যক্তিদের ডান চোখে তিল থাকে তাঁরা কামুক স্বভাবের হয়ে থাকেন বলে মনে করা হয়। এছাড়াও, এই ব্যক্তিরা প্রেমের ক্ষেত্রে আবেগপ্রবণ এবং সংবেদনশীল হন। যাঁদের ডান চোখের নীচে তিল রয়েছে তাঁরা নিজের উপর নির্ভর করার পরিবর্তে অন্যের সাহায্যের উপর নির্ভর করে থাকেন বলে মনে করা হয়।

ঠোঁটে তিল
জ্যোতিষ মতে কোনও ব্যক্তির ঠোঁটে তিল থাকার দুটি অর্থ হতে পারে। যদি ঠোঁটের ডান দিকে যদি তিল থাকে, তাহলে মনে করা হয় যে সেই ব্যক্তি সব কাজেই সফলতা পাবেন। কিন্তু যদি কারও ঠোঁটের বাম দিকে তিল থাকে, তাহলে সেই মানুষের ব্যক্তিত্ব কামুক হয় এবং এই ব্যক্তিদেরও এর কারণে কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে।

বুড়ো আঙুলে তিল
জ্যোতিষ মতে বুড়ো আঙুল হল শুক্রের স্থান। তাই যে সকল ব্যক্তির বুড়ো আঙুলে তিল থাকে তাঁরা সত্যিই ভাগ্যবান হন। বুড়ো আঙুলে তিলযুক্ত ব্যক্তিদের খুব স্মার্ট এবং বুদ্ধিমান বলে মনে করা হয়। যে সকল ব্যক্তিদের বুড়ো আঙুলে তিল থাকে ভাগ্যের চাকা সব সময় তাঁদের পক্ষেই ঘুরে যায়। বুড়ো আঙুলে তিলযুক্ত ব্যক্তিদের জীবনে আয় ও উন্নতি হয়।

তর্জনীতে তিল
হাতের তর্জনীতে তিল অর্থাৎ বুড়ো আঙুল এবং মধ্যমা আঙুলের মাঝখানে তিল থাকা মানে জ্যোতিষ শাস্ত্র মতে সেই সকল ব্যক্তিদের প্রচুর অর্থ লাভ হয়। তবে তাঁদেরকে সতর্ক থাকতে হবে কারণ বলা হয় কারণ যাঁদের তর্জনীতে তিল রয়েছে তেমন মানুষদের অনেক গুপ্ত শত্রু থাকে।

বাম গালে তিল
যে সকল ব্যক্তিদের বাম গালে তিল থাকে তাঁরা খুব উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকেন। জীবনে অনেক নাম, অর্থ প্রতিপত্তি তৈরি করাই এই সকল ব্যক্তিদের স্বপ্ন হয়। সব মানুষের বুদ্ধিও খুব তীক্ষ্ণ হয়।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications