এই শুভ যোগে মার্চে অর্থ উপার্জনের পথ খুলবে কোন রাশির জাতকদের?

জ্যোতিষশাস্ত্রে সব শুভ গ্রহরা তাঁদের সময় মত ঘর পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেই সময় তারা নানা রকম রাজযোগ , যোগের সৃষ্টি করে। সেটি কারোর জন্য খারাপ হয়, আবার কারোর জন্য ভালো হয়।

১৪ মার্চ সূর্য মীন রাশিতে প্রবেশ করবে। ইতিমধ্যে সেখানে উপস্থিত রয়েছে শুক্র। শুক্র ও সূর্যের মিলনে তৈরি হবে 'শুক্রাদিত্য যোগ’ । এই সময়ে নয়া সম্পত্তির মালিক হতে চলেছেন কোন রাশির ব্যক্তিরা, জানুন।

astrology

ছবি সৌজন্য- pexels

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের খুব ভালো সময়। তাই আপনাদের আয়ের পথ খুলবে। আয়ের নতুন পথ খুঁজে পাবেন। তাছাড়া নতুন ব্যবসাতে বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে লাভের মুখ দেখবেন। কর্মজীবনে এগিয়ে যেতে পারবেন। এসময় দূরে কোথাও ঘুরতে গেলে, সাবধানে যাবেন। জীবন সঙ্গীর সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। এই সময় কোনও কাজে পিছিয়ে পড়বেন না। যারা সোনা ব্যবসায়ীরা রয়েছেন, তাদের জীবনে লাভের সময়। নতুন ব্যবসায় যথেষ্ট লাভ করতে পারবেন আপনি। তবে মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। বিবাহিত জীবনেও সুখী হবেন এই রাশির ব্যক্তিরা।

মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের দশম ঘরে তৈরি হবে শুক্রাদিত্য যোগ। এই যোগ অত্যন্ত শুভ। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। সোনা ব্যবসায় প্রচুর লাভ করতে পারবেন। আয় বাড়তে থাকবে। তাছাড়া সঙ্গীর অনুভূতি বোঝার চেষ্টা করুন। এসময় কোনও কাজে পিছিয়ে পড়বেন না। এসময় যদি আপনি বাবা-মায়ের সঙ্গে দূরে কোথাও ঘুরতে যেতে চান, যেতে পারেন, যেখান থেকে লাভ হবে। বেকাররা নতুন কর্মসংস্থানের সুযোগ পাবেন। আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে একটি বড় চমক পেতে পারেন। আপনার প্রেমিকের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।

তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিরা ব্যবসায়ে খুব লাভ করতে পারবেন। আর্থিক দিকে আপনার খুব লাভ হবে। এসময় কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। কর্মকর্তাদের সঙ্গে আপনার কাজের জায়গায় ভালো সম্পর্ক বজায় থাকবে। বেতন আপনার হু হু করে বাড়বে। তাছাড়া কেরিয়ারে খুব উন্নতি করতে পারবেন। শরীর ভালো থাকবে। এসময়ে দাম্পত্য জীবনেও আপনি খুব সুখী হবেন। আপনি আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে সমর্থন পাবেন।


(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+