Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Shukra Margi 2023: মার্গী শুক্রের প্রভাবে নতুন সম্পত্তির মালিক হবেন কোন রাশির জাতকরা

জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা যখন স্থান পরিবর্তন করে তখন ১২ রাশির উপরে নানান প্রভাব ফেলে, সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভও হতে পারে। ঠিক তেমনি শুক্র গ্রহকে আমরা সম্পদ, রোমান্স, ব্যবসার কারক বলেই জানি।

শুক্র যখন স্থান পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকল রাশির ব্যক্তিদের নানান প্রভাব ফেলে। সেপ্টেম্বর মাসের ৪ তারিখ শুক্র মার্গী হয়েছে। এই সময় কিছু রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে, জানুন কোন রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে।

Shukra Margi 2023

তুলা রাশি

শুক্র স্থান পরিবর্তন করায় তুলা রাশির (libra) ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা মিলবে আপনার, কাজের জন্য নতুন উৎস খুঁজে পাবেন।এই সময়ে কর্মজীবনে খুব সফলতা আসবে। আত্মবিশ্বাস খুব বাড়বে। শুধু তাই নয়, এই সময় মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। আর্থিকভাবে খুব লাভ হবে। প্রেম জীবন থেকে দাম্পত্য জীবনে আপনি সুখের মুখ দেখবেন।

কন্যা রাশি

শুক্র স্থান করার কারণে কন্যা রাশির (virgo) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় প্রত্যেকটি কাজেই সফলতা মিলবে আপনার। শুধু তাই নয়, ব্যবসায়ীরা ব্যবসায়ে বিনিয়োগ করতে পারেন। আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক ব্যয় এড়িয়ে চলার চেষ্টা করুন। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আর্থিক দিকে খুব সফলতা অর্জন করতে পারবেন আপনি। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনাদের। আপনার মাথা থেকে ব্যবসায় নতুন নতুন আইডিয়া বেরোবে, যাতে আপনার অর্থপ্রাপ্তির হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় আপনার খুব লাভ হবে। যদি আপনি বেসরকারি চাকরি করেন সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আপনার।

Shukra Margi 2023


মিথুন রাশি

মিথুন রাশির (Gemini) ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এই সময় আপনারা সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। প্রেম জীবন খুব ভালো কাটবে। এসময় যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করুন, শিক্ষার্থীদের জন্য খুব ভালো সময় শুরু হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+