Shukra Mangal Yuti 2024: মঙ্গল ও শুক্রের মিলনে ধন-সম্পত্তি উপচে পড়বে কোন রাশির ব্যক্তিদের

জ্যোতিষশাস্ত্রে (astrology) শুক্র ও মঙ্গল গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শুক্রকে আমরা প্রেম, রোমেন্স, বিলাসিতা ও ঐশ্বর্যের কারক বলেই জানি। মঙ্গলকে বীরত্ব, সাহসের কারক বলে মনে করা হয়।

১০ বছর পর শুক্র ও মঙ্গলের কুম্ভ রাশিতে মিলন হবে। যার বিশেষ প্রভাব পড়বে বারো রাশির ব্যক্তিদের ওপর। এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের খুব লাভ হবে। কাদের ভাগ্যের দ্বার খুলবে, দেখুন।

Shukra Mangal Yuti 2024

  • মেষ রাশি

মেষ রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। এই সময় আপনি চাকরি থেকে ব্যবসায় খুব নাম করতে পারবেন। আপনার জীবনে খুব শুভ সময় শুরু হবে। এই রাশির জাতক জাতিকারা যারা চিকিৎসাক্ষেত্রে কাজ করছেন তাঁদের জন্য ভালো সময়। যারা বেকার রয়েছেন তাদের মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ তাঁরা তাদের মনমতন চাকরি পেতে পারেন। তাছাড়া আপনি যদি ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে আপনার। পিতামাতার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন এই রাশির ব্যক্তিরা।

  • ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনি যদি কারোর কাছে টাকা পান সেই টাকা খুব সহজেই ফেরত পেয়ে যাবেন। তাছাড়া বিবাহিতদের জীবনে খুব শুভ সময়।সন্তানদের কাছ থেকে সুখবর পাওয়ার ইঙ্গিত রয়েছে। আত্মীয়দের কাছ থেকে ভালো খবর শুনতে পারেন। আপনার প্রতিভা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। এই সময়ে ভ্রমণের সুযোগ পেতে পারেন। যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টা ভালো যাবে। দাম্পত্য জীবনে শান্তি বিরাজ করবে। স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক আরোও ভালো থাকবে।এই সময়ে নতুন বিনিয়োগ লাভজনক প্রমাণিত হতে পারে। এই সময়ে আপনার শিক্ষকদের সম্মান করুন এবং তাদের আশীর্বাদ নিন। এসময়ে যারা প্রেমের সম্পর্কে যুক্ত তাদের জীবনে সফলতা আসবে।

  • বৃষ রাশি

শুক্র ও মঙ্গলে মিলনে বৃষ রাশির জাতক জাতিকারা নয়া সম্পত্তির মালিক হবেন। এই সময় আপনার আটকে থাকার কাজ হয়ে যাবে। প্রতিযোগিতামূলক কোনও পরীক্ষা দিলে সেখানেও সফলতা আসবে আপনার।আর্থিক অবস্থা ভালো থাকবে। আপনি ক্লান্ত বোধ করতে পারেন, সবাইকে বিশ্বাস করবেন না। আত্মীয়দের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। কাছের মানুষের সঙ্গে সম্পর্কের মাধুর্য বেশি থাকবে। চাকরিজীবীদের জন্য সময় ভালো। ধর্মীয় ও শুভ কাজে অংশ নিতে পারবেন আপনি ।এসময় আর্থিক দিকে লাভ হবে। আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। ব্যবসায় বিনিয়োগ করতে পারবেন এই রাশির ব্যক্তিরা।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+