Shukra Mangal Yuti 2023: সিংহ রাশিতে মিলন হবে মঙ্গল ও শুক্রের, নতুন সম্পত্তি কিনবেন কারা

জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানার প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে।

জুলাই মাসের ৭ তারিখ সিংহ রাশিতে শুক্র ও মঙ্গল গ্রহের মিলন ঘটবে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে, সেই তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, জানুন।

buying property

মিথুন রাশি

মঙ্গল ও শুক্রের মিলনে মিথুন রাশির (Gemini) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। কর্মক্ষেত্র থেকে ব্যবসায় আপনি সুখের মুখ দেখবেন। যারা চাকরি করছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। হঠাৎ করে কোথাও থেকে অর্থ পাওয়ায় আপনি খুব খুশি হয়ে যাবেন। এসময় জীবনে সফলতা নিশ্চিত আপনার।

তুলা রাশি

তুলা রাশির (libra) ব্যক্তিদের দ্বিতীয় ও সপ্তম ঘরের অধিপতি হল শুক্র এবং মঙ্গল। এই সময় আপনার ১১ তম ঘরে এই দুই গ্রহের মিলন হবে। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। যারা সোনা ব্যবসায়ী রয়েছেন, তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। শুধু তাই নয় মানসিক চাপ আপনার ক্রমশ কমতে থাকবে। জীবনে সাফল্যের সময় শুরু হবে। সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনি। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখের মুখ দেখবেন আপনি।

image of money

ধনু রাশি

ধনু রাশির (Sagittarius) ব্যক্তিদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এসময় যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বেতনও বৃদ্ধি হবে। এতদিন যে কাজ আপনার আটকে ছিল সেই কাজ আপনার হয়ে যাবে। সন্তানের জন্য চিন্তা করতে হবে না, তিনি পড়াশোনার জন্য বিদেশ যাত্রা করতে পারেন, সেখান থেকে তার জীবনে সফল্য আসবে।

মীন রাশি

মঙ্গল ও শুক্রের মিলনের কারণে মীন রাশির (Pisces) ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। আপনার পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনে আপনার সাফল্যের সময় শুরু, প্রত্যেকটি কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে লাভের মুখ দেখবেন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+