Shukra Mangal Yuti 2023: শুক্র ও মঙ্গলের মিলনে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই রাশির জাতকদের
Shukra Mangal Yuti 2023: জ্যোতিষশাস্ত্রে (astrology) মোট বারো রাশি এবং নয়টি গ্রহের উল্লেখ রয়েছে। প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন ১২ রাশির ব্যক্তিদের উপরেই নানান প্রভাব ফেলে, ঠিক তেমনি শুক্র ও মঙ্গল গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে।
শুক্রকে আমরা বিলাসিতা, সম্পদ, ব্যবসা ও ঐশ্বর্যের কারক বলেই জানি। মঙ্গলকে সাহসিকতা, সাহস, ক্রোধের কারক বলেই জানি। চলতি মাসে সিংহ রাশিতে ও মঙ্গলের মিলন হয়েছে। এই সময় তিন রাশির জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। সেই রাশির মধ্যে কোন রাশির ব্যক্তিরা পড়ছেন, দেখুন।

কর্কট রাশি
শুক্র ও মঙ্গলের মিলনে কর্কট রাশির (cancer) জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। আর্থিক দিকে আপনার খুব লাভ হবে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখানে সুখের মুখ দেখবেন।আর্থিক দিকে উন্নতি লাভ করতে পারবেন। মানসিক চাপ আপনার অনেকটাই কমে যাবে। আপনার কাজে সকলে মুগ্ধ হবেন। আপনি এতদিন যে আইনি মামলায় জড়িয়ে ছিলেন সেই আইনি মামলা থেকে মুক্তি পাবেন। শুধু তাই নয়, আপনার কথাবার্তা সামঞ্জস্য রেখে বলার চেষ্টা করবেন। এসময় পারিবারিক জীবন থেকে দাম্পত্য জীবনে আপনারা সুখের মুখ দেখবেন।
ধনু রাশি
ধনু রাশির (Sagittarius) জাতক-জাতিকাদের পরিবেশ এই সময়ে অনুকূলে থাকবে। আপনার ভাগ্যের পরিবর্তন হতে পারে। এই সময় ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। এসময় যারা ব্যবসায়ে যুক্ত রয়েছেন তাদের জীবনে সাফল্য আসবে। আপনার মানসিক চাপ ক্রমশ কমবে, আত্মবিশ্বাস বাড়তে থাকবে, পারিবারিক ব্যবসা আপনার বেশ সাফল্য লাভ হবে।মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত। এই সময়ে আপনি নতুন চাকরির অফার পাবেন। যারা বিদেশে পড়াশোনা করতে যেতে চাইছেন যেতে পারেন। সেখানে আপনাদের মনের ইচ্ছা পূরণ হওয়া সম্ভাবনা রয়েছে।

মেষ রাশি
মঙ্গল ও শুক্রের মিলনে মেষ রাশির (aries) জাতক-জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এসময় আপনার সকল কাজে মনোযোগ আরও বাড়বে। পরিবারের ওপর শুভ প্রভাব পড়বে। এসময় সকল কাজের জন্য আপনি সফলতা অর্জন করতে পারবেন। শনিদেবের কৃপায় আপনার জীবনে সাফল্য নিশ্চিত। এসময় যারা বেসরকারি চাকরি করছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। আপনি সকল আপনি ব্যবসায় খুব উন্নতি করতে পারবেন। ব্যবসায়ীদের জীবনে সাফল্য আসবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications