শুক্র গোচরে ভাগ্য বদলাতে চলেছে এই রাশির জাতকদের
জ্যোতিষশাস্ত্রে (astrology) শুক্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শুক্র গ্রহকে আমরা অত্যন্ত শুভ গ্রহ বলেই মনে করি। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন ১২ রাশির ব্যক্তিদের উপরে শুভ প্রভাব ফেলে।
জানুয়ারি মাসের ১৮ তারিখ শুক্র গ্রহ ধনু রাশিতে প্রবেশ করবে। এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের জীবনে শুভ সময় শুরু হবে, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। তাছাড়া চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের বেতন বৃদ্ধি হতে পারে। আপনি কর্মক্ষেত্রে আপনার সিনিয়র ও জুনিয়র উভয়ের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। পারিবারিক জীবনে আপনি সুখে থাকতে পারবেন। আপনি নতুন কোনও ব্যবসায় বিনিয়োগ করতে পারেন।
- কর্কট রাশি
শুক্র গ্রহের বিশেষ প্রভাব থাকবে কর্কট রাশির ওপর। এসময়ে কর্মজীবনে খুব উন্নতি করতে পারবেন আপনি। তাছাড়া কঠিন পরিশ্রম করলে জীবনে সফলতা নিশ্চিত। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখানে গিয়ে আপনার স্ত্রীর সঙ্গে যে অশান্তি ছিল তা মিটে যাবে। ঘরোয়া ও পারিবারিক বিষয়ে আপনি সুখে থাকবেন। আপনি যে সমস্যাগুলি নিয়ে কিছুদিন ধরে চিন্তিত ছিলেন তা কোনও বন্ধু বা প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে সমাধান হয়ে যাবে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা কাঙ্খিত সুবিধা পাবেন। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।
- তুলা রাশি
শুক্রের ধনু রাশিতে গমনের কারনে তুলা রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। কঠিন পরিশ্রমের ফল আপনি পাবেন। আপনার শরীরের দিকে বিশেষ নজর রাখবেন। পায়ের ব্যথায় কষ্ট পেতে হতে পারে আপনাকে। তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিলে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। জীবনে সাফল্যের সময় শুরু হবে আপনার। এই সময় যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। আপনি চাকরি পরিবর্তন করতে পারেন। আর্থিক দিকে খুব লাভ হবে। মাথা ঠান্ডা করে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনেও সফলতা নিশ্চিত। এই সময়ে বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications