Shukra Gochar 2024: শুক্র গোচরে প্রেম থেকে কর্মক্ষেত্রে উন্নতি হবে কাদের
জ্যোতিষশাস্ত্রে (astrology) নবগ্রহের উল্লেখ রয়েছে। আর নবগ্রহের মধ্যে একটি গ্রহ হলেও শুক্র, শুক্র গ্রহকে আমরা প্রেম, আকর্ষণ, রোমান্স, ব্যবসা, বিলাসিতার কারক বলেই জানি। এই শুভ গ্রহ যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় সকল রাশির ব্যক্তিদের ওপরে নানান প্রভাব ফেলে।
জানুয়ারি মাসের ১৮ তারিখ শুক্র ধনু রাশিতে প্রবেশ করবে। এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের ওপরে শুভ প্রভাব ফেলবে, আর্থিক দিকে লাভ হবে তাঁদের। কাদেরই বা ভাগ্যের দ্বার খুলতে চলেছে, দেখুন।

- মিথুন রাশি
শুক্র স্থান পরিবর্তন করায় মিথুন রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনারা। ব্যবসায় খুব লাভবান হবেন। ভেবেচিন্তে কোথাও যদি বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ায় সম্ভাবনা রয়েছে।সকল কাজে বাবা-মায়ের পূর্ণ সহযোগিতা পাবেন। যারা সরকারি চাকরি করছেন, তাদের চাকরির জন্য বাইরে কোথাও যেতে হতে পারেন। যদি কোনও কাজে বিনিয়োগ করতে চান করতে পারেন। নয়া সম্পত্তির মালিক হবেন আপনিও। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন আপনি। কর্মক্ষেত্রে বড় কোনও কাজের দায়িত্ব পেতে পারেন আপনি। মাথা অনেকটাই ঠান্ডা থাকবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখী হবেন।
- মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় নয়া সম্পত্তির মালিক হবেন আপনারা। চাকরি থেকে ব্যবসায়ে সফলতা আসবে। সামাজিক মর্যাদা ক্রমশ বাড়তে থাকবে। তাছাড়া শ্বশুরবাড়ির বিশেষ সহযোগিতা পাবেন আপনি। এসময় আপনার জন্য অনেক শুভ কিছু অপেক্ষা করছে আপনি। নতুন সম্পত্তি কিনতে পারেন। পরিবারের সকলের সঙ্গে সদভাব বজায় রেখে চলতে পারবেন। শুধু তাই নয়, প্রেম জীবনে ফিরবে মধুরতা। কঠোর পরিশ্রম করলে আপনার জীবনে সফলতা আসবে। তাছাড়াও আপনি যদি সরকারি চাকরি করেন সেখানে আপনার বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।
- সিংহ রাশি
সিংহ রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন। তাছাড়া জীবনে আপনি অনেকটাই এগিয়ে যেতে পারবেন। আর্থিক অবস্থা ভালো হবে। যারা ব্যবসা করছেন তাদের জীবনে লাভের সময়। তাছাড়া আপনার আটকে থাকা টাকা পেয়ে যাবেন। এসময় গ্রহের অবস্থানের কারণে আপনারা সন্তানদের জন্য অত্যন্ত ভালো। মনের ইচ্ছা পুরণ হবে। প্রত্যেকটি কাজে এগিয়ে যেতে পারবেন আপনারা। নয়া সম্পত্তির মালিক হবেন এই রাশির জাতক জাতিকারা। পরিবারের সকলের সঙ্গে সদভাব বজায় রেখে চলতে পারবেন এই রাশির ব্যক্তিরা।
(এই সকল তথ্য জোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications