Shukra Gochar 2023: বছরের শেষে স্থান পরিবর্তন করবে শুক্র, গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে কাদের
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা যখন স্থান পরিবর্তন করে তখন ১২ রাশির উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। শুক্রকে আমরা সম্পদের দাতা বলেই জানি।
এই গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন ১২ রাশির উপরে নানান প্রভাব ফেলে, সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে, শুক্র ডিসেম্বর মাসে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। ২০২৪ সালের শুরুতেই ভাগ্যের দ্বার খুলবে কিছু রাশির ব্যক্তিদের, জানুন সেই রাশির ব্যক্তিরা মধ্যে কারা রয়েছেন।

- মকর রাশি
শুক্র স্থান পরিবর্তন করায় মকর রাশির (Capricorn)জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় প্রত্যেকটি কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। তবে মাথা ঠাণ্ডা রেখে চলবেন, প্রত্যেকটি কাজেই এগিয়ে যেতে পারবেন।
- তুলা রাশি
তুলা রাশির (libra) ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে, এসময় প্রত্যেকটি কাজে সফলতা অর্জন করতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব এগিয়ে যাবেন। শিল্প-সঙ্গীত মডেলিংয়ের সঙ্গে যারা যুক্ত তাদের জীবনে সফলতা নিশ্চিত। শুধু তাই নয়, এসময় বাবা-মায়ের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন।বাবা-মায়ের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকে আপনার। কোনও কাজই আটকে থাকবে না, এসময়ে পরিবারের সকলের সঙ্গে ভালো সম্পর্ক থাকে। তারা সব কাজেই আপনার পাশে দাঁড়াবেন। সকল কাজেই পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন এই রাশির ব্যক্তিরা।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির (Aquarius) ব্যক্তিদের আর্থিক দিকে খুব উন্নতি হবে। এসময় জীবনে তারা যা চাইবেন তাই করতে পারবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে, এই সময় আটকে থাকা কাজ শেষ করতে পারবেন। যারা ব্যবসা করছেন তাঁদের আর্থিক ভাবে লাভ হবে। বিদেশ যাত্রায় যারা যেতে চাইছেন যেতে পারেন, নতুন বাড়ি কিনতে পারেন, আপনি তাছাড়া পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চললে আপনার জীবনে সফলতা নিশ্চিত। পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় নিজেকে নিযুক্ত করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। ব্যবসায়ের বিনিয়োগ করলে সেখান থেকে লাভের মুখ দেখবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications