Shukra Gochar 2023: শুক্র ঘর পরিবর্তন করে কাদের খরচ বাড়াবেন, জানেন

জ্যোতিষশাস্ত্রে (astrology) শুক্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে, শুক্রকে আমরা সম্পদ, বৈভবের কারক বলেই জানি। অক্টোবর মাসের ২ তারিখ শুক্র সূর্যের রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে উন্নতি হবে, আবার কিছু রাশির ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হবে।

২ তারিখ সিংহ রাশিতে প্রবেশ করে নভেম্বর মাসে ৩ তারিখ পর্যন্ত একই রাশিতে থাকবে শুক্র। স্থান পরিবর্তন করায় কিছু রাশির ব্যক্তিদের সতর্ক থাকতে হবে। তাদের মধ্যে কারা রয়েছেন।

Shukra Gochar 2023

  • কর্কট রাশি

শুক্র স্থান পরিবর্তন করায় কর্কট রাশির (cancer) জাতক জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে। এসময় কোনও কিছু চিন্তা ভাবনা না করেই আপনাকে সেই কাজ করতে হবে। আর্থিক দিকে আপনার নানান সমস্যা আসতে পারে। বাড়তি খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন। কারোর সঙ্গে বিবাদে জড়াবেন না। এসময় আপনার জীবনে খুব খারাপ সময়, তাই মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করুন।

  • মকর রাশি

শুক্র স্থান পরিবর্তন করায় মকর রাশির (Capricorn) জাতক জাতিকাদের খুব অশুভ সময় শুরু হবে। এসময় আপনার জীবনে উত্থান পতনের মধ্য দিয়ে যাবে। মানসিক চাপে ভুগতে হবে আপনাকে। ব্যবসা নিয়ে নানান সমস্যা আসবে। আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে হতে পারে আপনাকে। এসময় বিবাহিত জীবনে নানান সমস্যা আসবে। চাকরিতে আপনার পরিবর্তন আসতে পারে, তবে সেখানে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। যদি আপনি গাড়ি চালান খুব সাবধানে চালাবেন, কারণ আপনার দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

  • মীন রাশি

মীন রাশির (Pisces) ষষ্ঠ ঘরে প্রবেশ করবে শুক্র, এসময় আপনার খুব খারাপ সময় শুরু হবে। আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন না। সতর্ক হয়ে প্রত্যেকটি কাজ করতে হবে, শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। এসময়ে আপনার পিঠ ও পেটের ব্যথায় ভুগতে হতে পারে। অংশীদারিত্ব ব্যবসায়ে বিনিয়োগ করবেন না, যারা ব্যবসায়ে যুক্ত তাদের আর্থিক দিকে অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নতুন ব্যবসায় বিনিয়োগ বা নতুন ব্যবসা খোলার আগে বাবা মায়ের সঙ্গে পরামর্শ নিয়ে তবেই খুলুন। এসময় পরিবারের সকলের সঙ্গে আপনার অশান্তি বাঁধবে, তাই আগে থেকেই মাথা ঠাণ্ডা রাখুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+