Shukra Gochar 2023: উদিত হতে চলেছে শুক্র, অর্থ প্রাপ্তির সম্ভাবনা এই রাশির জাতকদের
জ্যোতিষশাস্ত্রে (astrology) শুক্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহকে আমরা রোমান্স, ব্যবসা, স্বামীর কারক বলেই জানি। শুক্র যখন ঘর পরিবর্তন করে বা কোনও রাশিতে উদিত হয় তখন কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু করে।
১৮ অগাস্ট সন্ধ্যা ৭ টা ১৭ মিনিটে শুক্র কর্কট রাশিতে উদিত হবে, এসময় কিছু রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

কর্কট রাশি
কর্কট রাশির (cancer) জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। সকল কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখানে থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনার, পরিবারের সঙ্গে আপনি বেশ ভালো থাকতে পারবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার।
বৃষ রাশি
শুক্র ঘর পরিবর্তন করার কারণে বৃষ রাশির (Taurus) জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় সকল কাজে উন্নতি লাভ করতে পারবেন, পারিবারিক বিবাদ মিটে যাবে। বাড়িতে যে এতদিন অশান্তি ছিল সেই অশান্তি থেকে বেরোতে পারবেন আপনি। আইনি মামলা থেকে বেরোতে পারবেন। কোনও কাজে গেলে আপনার ভালো হবে। আইনি যে সমস্যা ছিল সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনার পরিবারের সকলের সঙ্গে আপনার সদভাব বজায় থাকবে।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির (Aquarius) জাতক জাতিকার শুভ সময় শুরু হবে। জীবনে সাফল্য আসবে আপনার। সমস্ত সমস্যা থেকে আপনি বের হতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। তাছাড়া যারা সরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হতে পারে। বাবা-মায়ের সঙ্গে আপনার সম্পর্ক আরোও ভালো হবে। এসময় যারা ব্যবসায়ে রয়েছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। পুরনো সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় আপনি গাড়ি, বাড়ি কিনতে পারেন। আর্থিক লাভ হবে আপনার।
মীন রাশি
শুক্র স্থান পরিবর্তন করায় মীন রাশির (Pisces) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। যে কাজ করবেন সেখানে সফলতা পাবেন। সমস্ত সমস্যা থেকে আপনি বের হতে পারবেন। শুধু তাই নয়, এসময় পরিবারের সকল সদস্যদের সঙ্গে ভালোভাবে থাকার চেষ্টা করুন। গুপ্ত রোগ থেকে বের হতে পারবেন, তবে শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications