Shukra Gochar 2023: শুক্র কর্কটে প্রবেশ করে কাদের জীবনে সফলতা আনবেন

জোতিষশাস্ত্রে (astrology) শুক্র গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহকে আমরা সম্পদ, ব্যবসা, ঐশ্বর্য, সৌন্দর্যের কারক বলেই জানি। শুক্র যখন ঘর পরিবর্তন করে তখন বিশেষ প্রভাব ফেলে ১২ রাশির ব্যক্তিদের ওপর, সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। শুক্র স্থান পরিবর্তন করে এই রাশির ব্যক্তিদের জীবনের শুভ সময় শুরু করবে, দেখুন তাঁর মধ্যে কারা রয়েছেন।তুলা রাশি

কর্কট রাশিতে প্রবেশ করে শুক্র তুলা রাশির (Libra) জাতক জাতিকাদের শুভ সময় শুরু করবে। এসময় সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আপনার ব্যবসায় উন্নতি করতে পারবেন। শুধু তাই নয়, এসময় আপনি দূরে কোথাও ভ্রমন করতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার। ই সময় আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। যে কাজ করবেন সেখানেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনের সফলতা নিশ্চিত।

image of job

কন্যা রাশি

কন্যা রাশি শুক্র স্থান পরিবর্তন করার কারণে কন্যা রাশির (virgo) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে সফলতা পাবেন. শুধু তাই নয়, দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখের মুখ দেখবেন। আপনার সামর্থ্যমতো দারিদ্র ব্যক্তিদের দান করুন।আপনি এতদিন যে আইনি মামলায় জড়িয়ে ছিলেন সেই আইনি মামলা থেকে মুক্তি পাবেন। সবার সঙ্গে ভালোভাবে মিলেমিশে সংসার করতে পারবেন। আপনার জীবনে তাহলে সফলতা লেগে থাকবে। পারিবারিক অশান্তি কেটে যাবে।

image of job

মিথুন রাশি

মিথুন রাশি শুক্র ঘর পরিবর্তন করার কারণে মিথুন রাশির (Gemini) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। যে কাজ করবেন সেখানেই সফলতা পাবেন। শুধু তাই নয়, এসময় অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখানে আপনি লাভের মুখ দেখবেন।এই সময় আপনি যদি আর্থিক দিকে উন্নতি করতে চান তাহলে মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করবেন। যারা বেসরকারি চাকরি করছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। শুধু তাই নয়, আপনাদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করছেন, তাঁরা বিনিয়োগ করতে পারেন, সেখান থেকেই আর্থিক লাভ হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+