Shukra Gochar 2023: শুক্রের কৃপায় নয়া সম্পত্তির মালিক হতে চলেছেন কোন রাশির জাতকরা
জ্যোতিষশাস্ত্রে (astrology) শুক্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শুক্রকে আমরা প্রেম, রোমান্স, ব্যবসার কারক বলেই জানি। নভেম্বর মাসের শুরুতে কন্যা রাশিতে প্রবেশ করবে শুক্র।
এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে বিশেষ লাভ হবে, তারা সফল কাজেই এগিয়ে যেতে পারবেন। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- কন্যা রাশি
শুক্র স্থান পরিবর্তন করায় কন্যা রাশির (virgo) জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। প্রত্যেকটি কাজেই আপনার সফলতা পাবেন। এসময় প্রত্যেকটি শুভকাজ শেষ করবার চেষ্টা করুন বা যে কাজে হাত দেবেন সেই কাজে বাবা-মায়ের পরামর্শ মেনে তবেই হাত দেবেন। নতুন ব্যবসা শুরু করার আগে সকলের মতামত নিয়ে তবেই করবেন। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
- মেষ রাশি
মেষ রাশির(aries) ব্যক্তিদের কাজেই সফলতা মিলবে। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে আপনার। এসময় আপনারা দাম্পত্য জীবনে সুখের মুখ দেখবেন। শুধু তাই নয়, আপনি যদি প্রেমের সম্পর্কে যুক্ত থাকেন সেখানেও আপনার পরিণতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের বিয়ে হয়ে যাবে। আইনি যে সমস্যায় ছিলেন সেই সমস্যা থেকে বেরোতে পারবেন। এসময় কর্মক্ষেত্রে সিনিয়র ও জুনিয়রদের বিশেষ সহযোগিতা পাবেন। যারা ব্যবসা করছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। তাছাড়া আপনি নতুন সম্পত্তি কিনতে পারেন। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে আপনার সফলতা নিশ্চিত। আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন।

- মিথুন রাশি
মিথুন রাশির (Gemini) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। প্রত্যেকটি কাজে আপনি এগিয়ে যেতে পারবেন। বাবা-মায়ের সঙ্গে আপনার সম্পর্ক আরোও ভালো হবে। এসময় পরিবারের সকল সদস্যদের সঙ্গে খুব ভালোভাবে থাকতে পারবেন। ব্যবসা থেকে কর্মক্ষেত্রে আপনি খুব উন্নতি লাভ করতে পারবেন।এই সময়ে যারা প্রেমের সম্পর্কে যুক্ত তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। যারা সরকারি চাকরি করছেন তাদের চাকরির জন্য বাইরে কোথাও যেতে হতে পারেন, সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে, সিনিয়র ও জুনিয়রদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। তাছাড়া আপনি নতুন সম্পত্তি কিনতে পারেন। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যেকোনও শুভ কাজ করার আগে অবশ্যই পরিবারের সকল সদস্যদের মতামত নিয়ে তবেই করবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications