Shukra Gochar 2023: শুক্র গোচরে নতুন সম্পত্তির মালিক হতে চলেছেন এই রাশির জাতকরা
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা যখন স্থান পরিবর্তন করে ১২ রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে।
নভেম্বর মাসে ৩ তারিখ ভোর পাঁচটা ১৩ মিনিটে শুক্র রাশি তার ঘর পরিবর্তন করবে। সম্পদের কারক শুক্র সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করেছে। এই সময় কোন রাশির ব্যক্তিদের জীবনে সাফল্যের সময় শুরু হবে, জানুন।

- কন্যা রাশি
কন্যা রাশি (virgo) থেকে প্রত্যেকটি কাজে এগিয়ে যেতে পারবেন। বিবাহিত জীবনে আপনি খুব সুখী হবেন। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজগুলো করবেন। আপনার জীবনে সফলতা আসবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।
- তুলা রাশি
শুক্র স্থান পরিবর্তন করে তুলা রাশির (libra) জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন।যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন আপনি। এসময় আপনার আটকে থাকা টাকা উদ্ধার হবে। ব্যবসায় উন্নতি করতে পারবেন।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির (Scorpio) ব্যক্তিদের নতুন সম্পদের মালিক হতে পারেন। এইসময়ে আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি কারোর থেকে ঋণ নিয়ে থাকেন সেটি থেকে খুব সহজেই শোধ করতে পারেন। সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনি।তাছাড়া আপনি যদি শেয়ার বাজার, লটারিতে অর্থ বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকে মুনাফা অর্জনের সম্ভাবনা রয়েছে। শত্রুরা আপনার ক্ষতি করতে চাইবে তবে ক্ষতি করতে পারবেন না। মাথা ঠাণ্ডা রেখে কাজ করতে পরবেন। নতুন সম্পত্তির মালিক হবেন আপনিও।
- মকর রাশি
মকর রাশির (Capricorn) ব্যক্তিদের ওপর শুভ প্রভাব পড়বে। আপনি নতুন সম্পত্তি কিনতে পারবেন। তাছাড়া অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। মনের ইচ্ছা পূরণ হবে, নতুন কাজ শুরু করার আগে বারবার ভেবে করবেন। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনিও সুখী হবেন। এসময় সন্তানের কোনোও সুখবর আপনি আরোও খুশি হয়ে উঠবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications