Shukra Gochar 2023: শুক্র গোচরে চাকরিপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কোন রাশির জাতকদের

জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা যখন স্থান পরিবর্তন করে তখন ১২ রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারো জন্য অশুভও হতে পারে। শুক্রকে আমরা প্রেম, রোমান্স, ব্যবসার কারক বলেই জানি।

শুক্র যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপরে বিশেষ প্রভাব ফেলে। নভেম্বর মাসে ৩ তারিখ শুক্র কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে তারা খুব লাভ করবেন। সকল কাজেই এগিয়ে যেতে পারবেন । জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Shukra Gochar 2023

  • মিথুন রাশি

শুক্র ঘর পরিবর্তন করার কারণে মিথুন রাশির (Gemini) জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এসময় কর্মজীবন থেকে ব্যবসায় আপনি সকল ক্ষেত্রেই সফলতা অর্জন করতে পারবেন। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত। তারা আর্থিকভাবে খুব উন্নতি করতে পারবেন। যদি আপনি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে চান, করতে পারেন। পারিবারিক জীবন থেকে দাম্পত্য জীবনে আপনি সুখের মুখ দেখবেন। আপনার যে মানসিক চাপ ছিল সেটি থেকে বের হতে পারবেন। নতুন সম্পত্তি কিনতে পারেন, সোনা ব্যবসায়ীদের ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির (Scorpio) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন। আর্থিক দিকে যথেষ্ট লাভ হবে। আটকে থাকা কাজ হয়ে যাবে। মনের গুপ্ত ইচ্ছায় পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আপনার। সকলের সঙ্গে ভালো ব্যবহার করবেন। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় নতুন সম্পত্তি আপনি কিনতে পারেন। পারিবারিক জীবন থেকে দাম্পত্য জীবনে আপনি সুখের মুখ দেখবেন।

  • কর্কট রাশি

কর্কট রাশির (cancer) জাতক জাতিকাদের জীবনের সফলতা অর্জন করতে পারবেন। কর্মজীবনে আপনার সফলতা আসবে। আপনার কর্মচারীদের সঙ্গে আপনি ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। তারা আপনার সকল কাজে পাশে দাঁড়াবে। আপনি পরিবারের সকলের সঙ্গে বেশ ভালো করে থাকতে পারবেন। কঠোর পরিশ্রম করলে জীবনে আপনার সাফল্য নিশ্চিত। এসময় শরীর সুস্থ রাখার চেষ্টা করবেন। পায়ের ব্যথায় ভুগতে পারে আপনাকে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+