Shukra Gochar 2022: আর মাত্র কয়েকদিন! খোদ শুক্রদেব এই তিন রাশির জাতকদের ভাগ্য বদলে দেবেন
Shukra Gochar 2022: ধন-সম্পত্তির কারক গ্রহ শুক্র রাশিতে খুব শিঘ্রই বদল আসতে চলেছে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, শুক্র ৩১ মার্চের সকালে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এই সময়ে শুক্র মকর রাশির গোচরে রয়েছে। শুক্র-কে বৃষভ এবং তুলা রাশ
Shukra Gochar 2022: ধন-সম্পত্তির কারক গ্রহ শুক্র রাশিতে খুব শিঘ্রই বদল আসতে চলেছে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, শুক্র ৩১ মার্চের সকালে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এই সময়ে শুক্র মকর রাশির গোচরে রয়েছে। শুক্র-কে বৃষভ এবং তুলা রাশির স্বামী হিসাবে মানা হয়ে থাকে।
শধু তাই নয়, শুক্র মিন রাশির থেকে উচুতে এবং কন্যা রাশিয়ার নীচে মানা হয়ে থাকে। শুক্রের এই গোচরে কোন কোন রাশির উপর প্রভাব পড়তে চলেছে? সেটি বিস্তারিত ভাবে আলোচনা করা হল এই প্রতিবেদনে-

মেষ (Aries)-
মেষ লগ্নে কুন্ডলীতে শুক্র একাদশ ভাবে! অর্থাৎ লাভ স্থানে গোচর করবে। শুক্রের এই পরিবর্তনের কারনে মেষ রাশির জাতকদের আর্থিক ক্ষেত্রে ব্যাপক লাভ ঘটবে। এমনকি জীবনে সমৃদ্ধি আসবে বলেও জানাচ্ছেন জ্যোতিষ শাস্ত্র। ব্যবসায়ীর ক্ষেত্রেও আয়ের ক্ষেত্রেও প্রভাব পড়বে। এমনকি আয়ের ক্ষেত্রে নতুন রাস্তা খুলে যাবে বলেও জানাচ্ছেন জ্যোতিষ শাস্ত্রীরা। অন্যন্য ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন এই রাশির জাতকরা লক্ষ্য করতে পারবেন বলেও জানা যাচ্ছে।

মিথুন (Gemini)-
মিথুন রাশি ৯তে শুক্র প্রবেশ করবে। জ্যোতিষ শাস্ত্র মোতাবেক, এই যোগ মিথুন রাশির জাতকদের জন্যে অবশ্যই ভালো। শুধু তাই নয়, ৯ তে শুক্রে গোচর ভাগ্যের শ্রীবৃদ্ধি ঘটবে এই রাশির জাতকদের। একই সঙ্গে দীর্ঘদিন ধরে আটকে থাকা চাকরির ক্ষেত্রেও ভালো সময় আসবে। এছাড়াও ব্যবসায়ীক ক্ষেত্রেও এই রাশির জাতকরা উন্নতি দেখতে পাবেন। এমনকি ধন-সম্পত্তির অধিকারী হলেও অবাক হবেন না। শুক্রের গোচরের কারণে বাড়ি কিংবা জমি সহ অন্যান্য প্রপার্টি কেনার সুযোগ তৈরি হবে। এছাড়াও অংশিদারিত্ব ক্ষেত্রেও ভালো যোগ আসতে চলেছে।

মকর (Capricorn)
শুক্রের গোচর মকর রাশির জাতকদের জন্যে সবদিক থেকে লাভজনক। আমদানি ক্ষেত্রে নয়া রাস্তা খুলে যাবে। তবে এক্ষেত্রে আরও ফল পেতে বেশ কয়েকটি নিদানের কথা বলা হয়েছে। যেমন শুক্রে জব কুন্ডলী নিয়ে প্রার্থনা বিশেষ লাভ দিতে পারেন। বিশেষ করে দীর্ঘদিন ধরে আটকে থাকা পারিবারিক কাজ নতুন করে শুরু হয়ে যাবে। এছাড়াও সম্পত্তির অধিকরী হওয়ার সুযোগ রয়েছে। ব্যবসায়ীক ক্ষেত্রে যদি দীর্ঘদিন ধরে কোথাও টাকা আটকে থাকে তা ফেরত পাওয়ার সুযোগ রয়েছে। শুধু তাই নয়, এই ভালো সময়ে ব্যবসায়ীক ক্ষেত্রে যদি কোনও ডিল করেন তাহলে তা শুভ দিক বলেই দাবি জ্যোতিষ শাস্ত্রের।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications