Shukra Asta 2023:অস্ত যেতে চলেছে শুক্র, ব্যবসায় বিনিয়োগ করার আগে দুবার ভাববেন কারা

জ্যোতিষশাস্ত্রে (astrology) মোট ৯ টি গ্রহ এবং ১২ রাশির উল্লেখ রয়েছে, যখন কোনও গ্রহ ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে, সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভও হতে পারে।

শুক্র গ্রহকে আমরা ব্যবসা, সুখ, বিলাসিতা, খ্যাতির কারক বলেই জানি। এই গ্রহ ৭ অগাস্ট কর্কট রাশিতে প্রবেশ করবে। ৮ অগাস্ট অস্ত যাবে, এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের সাবধানে থাকতে হবে, তাঁদের মধ্যে কারা পড়েছেন, দেখুন।

Shukra Asta 2023


কন্যা রাশি

কন্যা রাশির (virgo) ব্যক্তিদের যাদের খুব অশুভ সময় শুরু হবে। এসময় কোনও কাজে তেমন সফলতা মিলবে না। দূরে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো কারণ আপনার দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। এই সময় আপনি যদি কারোর থেকে অর্থ নিয়ে থাকেন, সেই ধার আপনি শোধ করতে পারবেন, গাড়ি চালালে সাবধানে চালাবেন,। দাম্পত্য জীবনের নানান সমস্যা আসতে পারে। সেদিকে নজর দিন।

তুলা রাশি

তুলা রাশির (libra) দশম ঘরে শুক্র পিছিয়ে যাবে। এসময় আপনার আর্থিক নানান অবনতি হবে। এই সময় দূরে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো আপনার। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। সকল কাজে সাফল্য আনতে হলে আপনার সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। সমাজে সম্মান বৃদ্ধি না হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। তাই একটু সতর্ক থাকুন।

ধনু রাশি

ধনু রাশির (Sagittarius) ব্যক্তিদের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় যারা ব্যবসা করছেন তাদের নতুন ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো, দূরে কোথাও ঘুরতে যাবেন না, দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনার নানা অশান্তির সম্মুখীন হতে হবে। পরিবারের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে। কথাবার্তায় সংযত হয়ে কথা বলার চেষ্টা করুন।

Shukra Asta 2023

কুম্ভ রাশি

কুম্ভ রাশির (Aquarius) ব্যক্তিদের ষষ্ঠ ঘরে অস্ত হবে। কোনও কাজেই আপনার সাফল্য মিলবে না। সকলের সঙ্গে মতবিরোধ লেগে থাকবে। আর্থিক সঙ্কটের সম্ভাবনা রয়েছে। এই সময় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যায় ভুগতে পারে আপনাকে। আপনি বিদেশ যাত্রা করতে পারেন তবে তা কিন্তু খুব শুভ হবে না, যারা চাকরি করছেন তাদের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+