Shukra Asta 2023: শুক্র অস্ত যাওয়ার কারণে মাথা ঠান্ডা রেখে চলবেন কোন রাশির ব্যক্তিরা

Shukra Asta 2023: জ্যোতিষশাস্ত্রে (astrology) শুক্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহরা যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয়, তখন বারো রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভও হতে পারে।

শুক্র গ্রহকে আমরা সম্পদ, সুখ, রোমান্সের কারক বলেই জানি। আগামী মাসেই শুক্র গ্রহ অস্ত যেতে চলেছে। এই সময় কিছু রাশির জাতক-জাতিকাদের সমস্যায় পরতে হতে পারে। যেমন- কোন রাশির জাতক-জাতিকাদের অসুবিধার মধ্যে দিয়ে যেতে হবে।

image of a happy employee

তুলা রাশি

শুক্র অস্ত যাওয়ার কারণে তুলা রাশির (libra) ব্যক্তিদের খুব সাবধানে থাকতে হবে। এই সময় সকল কাজে এগিয়ে যেতে পারবেন। আপনার শরীরের দিকে বিশেষ যত্ন নেবেন। গোপন শত্রুদের হাত থেকে সাবধানে থাকবেন।

এই সময় আপনার ক্ষতি করতে পারেন। আপনার বিবাহিত জীবনে নানান সমস্যা আসবে। এই সময় আপনার শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরির জন্য আপনাকে অপেক্ষা করে থাকতে হবে। আপনার মনের ইচ্ছায় পূরণ হবে। আপনার ব্যবসায় আপনার অর্থ বিনিয়োগ না করাই ভালো। এসময় অফিসের কাজে আপনি সেই ভাবে মনোযোগ দিতে পারবেন না। তাই অফিসের কর্মচারীদের সঙ্গে আপনার অশান্তি লেগেই থাকবে। তবে এই সময় মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করবেন।

মীন রাশি

শুক্র অস্ত যাওয়ার কারণে মীন রাশির (Pisces) জাতক জাতিকাদের অশুভ সময় শুরু হবে। যে কাজে হাত দেবেন সে কাজেই আপনার ক্ষতি হবে। আপনি কোনও কাজেই তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন। দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি গাড়ি চালান, তবে আসতে চালাবার চেষ্টা করবেন। সব কাজে একটু সতর্ক থাকবেন। এসময় আপনার উপর শনির অশুভ দৃষ্টি থাকবে, তাই খুব সতর্ক হয়ে সব কাজ করবার চেষ্টা করবেন।

image of a happy employee

কর্কট রাশি

কর্কট রাশির(Cancer) জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এসময় আপনাকে কঠোর পরিশ্রম করলে তবে আপনার জীবনে সফলতা আসবে। আপনার এগারো, চতুর্থতম ঘরের অধিপতি।কোনও নতুন কাজের চুক্তি করবার আগে বারবার ভাববেন। দাম্পত্য জীবনে আপনি সুখ পাবেন না। এসময় আপনি কোথাও টাকা বিনিয়োগ করবেন না। মাথা ঠান্ডা রেখে চলতে হবে আপনাকে। যারা যানবাহন, সম্পত্তির ব্যবসা করছেন, তাদের আর্থিক সফলতা হবে না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+