Shukra Asta 2023: অস্ত যেতে চলেছে শুক্র, বাড়তি খরচে লাগাম দেবেন কারা

জ্যোতিষশাস্ত্রে (astrology) শুক্রকে আমরা প্রেম, রোমেন্স, ব্যবসা ইত্যাদির কারক বলেই জানি। এই গ্রহের খুব গুরুত্ব রয়েছে, যখন শুক্র স্থান পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় বা অস্ত যায় তখন বারো রাশির উপরেই শুভ, অশুভ নানান প্রভাব ফেলে।

অগাস্ট মাসের ৩ তারিখ সিংহ রাশিতে অস্ত যেতে চলেছে, শুক্র গ্রহ সন্ধ্যে ৭ টা ৩৭ মিনিটে। এসময় বারো রাশির উপরে বিশেষ প্রভাব ফেলে এই গ্রহ, তবে বিপদের সম্মুখীন হবেন কিছু রাশির ব্যক্তিরা, জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

Shukra Asta 2023

Venus Retrograde 2023: বক্রী শুক্রের অশুভ দৃষ্টিতে বাড়তি খরচ বাড়বে এই রাশির ব্যক্তিদের
মেষ রাশি

শুক্র অস্ত যাওয়ার কারণে মেষ রাশির (aries) জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এসময় সকলের সঙ্গে আপনার বিবাদ বাধতে থাকবে। স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন, কারণ আপনার মাথা থেকে পা পর্যন্ত নানান সমস্যার সম্মুখীন হতে হতে পারেন। পরিবারের সকলের সঙ্গে আপনার অশান্তি বাঁধবে।

বৃষ রাশি

বৃষ রাশির (Taurus) জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এসময় আপনি কোনও কাজেই এগিয়ে যেতে পারবেন না। যারা ব্যবসা করছেন তাদের আর্থিকভাবে ততটা লাভ হবে না। এসময় প্রতিযোগিতামূলক কোনোও পরীক্ষা দিলে সেখানে সফলতা অর্জন করতে পারবেন না। শুধু তাই নয়, কঠোর পরিশ্রম করলেও আপনার জীবনে সাফল্য আসবে না। শত্রুরা আপনার ক্ষতি করতে পারবে না, কোনও কাজেই আপনি সেভাবে এগিয়ে যেতে পারবেন না। দূরে কোথাও ঘুরতে না যাওয়াই আপনার জন্য ভালো।

Shukra Asta 2023

কর্কট রাশি

শুক্র অস্ত যাওয়ার কারণে কর্কট রাশির (cencer) জাতক-জাতিকাদের খুব অশুভ সময় শুরু হবে। এসময় পিতা-মাতার শরীরের দিকে যত্ন নেবেন। সকলের সঙ্গে মাথা ঠান্ডা রেখে সুন্দরভাবে কথা বলার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে নানান সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে, এসময় আপনার সকলের সঙ্গে ঝগড়া অশান্তির সম্মুখীন হতে হতে পারে। মাথা ঠান্ডা রেখেই কাজ করবেন।

সিংহ রাশি

শুক্র সিংহ রাশির (leo) দ্বাদশ ঘরে প্রবেশ করবে। আপনার বাড়তি খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন। আর্থিক দিকে লাভ হবে না। শুধু তাই নয়, এসময় আপনারা যারা প্রেমের সম্পর্কে যুক্ত তাঁদের নানান অশান্তি আসবে জীবনে। দাম্পত্য জীবনেও কিন্তু আপনি সুখী হবেন না। মনে শান্তি থাকবে না। পা সংক্রান্ত নানান সমস্যায় ভুগতে পারে আপনাকে। আর্থিক খরচ ক্রমশ বাড়তে থাকবে, দাম্পত্য জীবন ততটা সুখের মুখ দেখবেন না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+