Diwali 2023: ৫০০ বছর পর দীপাবলিতে তৈরি হচ্ছে শুভ কাকতাল, অর্থপ্রাপ্তি হবে কাদের

Diwali 2023: জ্যোতিষশাস্ত্রে (astrology) দীপাবলির বিশেষ গুরুত্ব রয়েছে, এই বিশেষ দিনে দেবী লক্ষ্মী ও ভগবান গণেশের বিশেষ পুজোর আয়োজন করেন তাঁর ভক্তরা। এই বিশেষ দিনে সকলেই তাঁর বাড়িতে প্রদীপ, আলো দিয়ে সাজিয়ে তোলেন। চলতি বছরের দীপাবলি পালিত হবে ১২ নভেম্বর। আর এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। তার কারণ শনি তার নিজস্ব রাশি কুম্ভ রাশিতে উপস্থিত রয়েছেন। এই সময়ে তৈরি হবে 'শশ রাজযোগ’।

তবে, বর্তমানে সূর্য ও চন্দ্র তুলা রাশিতে উপস্থিত রয়েছে, এই দিনে আয়ুষ্মান ও সৌভাগ্য যোগ গঠিত হচ্ছে। ১৬ ও ১৭ তারিখ রূচক ও যুক্তযোগ গঠিত হচ্ছে। দীপাবলি দিনে ৫০০ বছর পর এমন কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। আর এর শুভ প্রভাব পড়বে এই রাশির জাতক জাতিকাদের ওপর। সেই রাশিগুলির মধ্যে কারা রয়েছেন, দেখুন।

Diwali 2023

  • মেষ রাশি

মেষ রাশির (aries) ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। এই সময়ে আপনি যা চাইবেন তাই করতে পারবেন। নতুন সম্পত্তির মালিক হবেন। আপনিও এসময়ে আর্থিক দিকে খুব লাভ করতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে আপনার।

  • ধনু রাশি

ধনু রাশির (Sagittarius) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। দীপাবলি থেকেই আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। এই সময় আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবন আপনার সাফল্যের সময় শুরু হবে। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারেন। তাছাড়া আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান ঘুরতে পারেন। এসময় আপনি নতুন যানবাহন, সম্পত্তি কিনতে পারেন । সমাজে আপনার সম্মান আরও বাড়বে। প্রতিযোগিতামূলক যেকোনোও পরীক্ষা দিলে সেখানে সফলতা মিলবে।

  • মকর রাশির

মকর রাশি (Capricorn) ব্যক্তিরা যারা সরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, কাজের জন্য বড় কোনও দায়িত্ব পেতে পারেন। আপনিও এই সময় যারা বেসরকারি চাকরি করছেন তাদের বেতন বৃদ্ধি পাবে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে।পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। আটকে থাকা কাজ হয়ে যাবে আপনার। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে আর্থিক লাভ হবে। আর্থিক দিকে খুব লাভ হবে। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনেও সফলতা আসবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+