২০১৮ সালে ব্যবসার জন্য কোন দিন-সময়-তিথি শুভ, জেনেনিন
অনেকদিন ধরে মনে করছেন কোনও নতুন ব্যবসা শুরু করবেন, তবে তা কোন সময় বা কোন দিন থেকে শুরু করা উচিত বুঝে উঠতে পারছেন না! এই সমস্যায় বা জটিলতায় অনেকেই পড়েছেন।
অনেকদিন ধরে মনে করছেন কোনও নতুন ব্যবসা শুরু করবেন, তবে তা কোন সময় বা কোন দিন থেকে শুরু করা উচিত বুঝে উঠতে পারছেন না! এই সমস্যায় বা জটিলতায় অনেকেই পড়েছেন। তবে সমস্য়া দূর করারও রয়েছে অনেক পন্থা। জ্যোতিষ শাস্ত্র মতে ২০১৮ সালে এমন বহু দিন রয়েছে যেদিন ব্য়বসায়িক ক্ষেত্রের জন্য শুভ ফল দেবে। এমন দিনগুলি কোন দিন? কোন তারিখে ব্যবসা শুরু করলে তা সুভ ফল দেবে ? সমস্ত প্রশ্নের উত্তর জানুন এখান থেকে।

ফেব্রুয়ারি
ফেব্রুয়ারি মাসের ২২ তারিখ সকাল ৭ টা ২৪ মিনিট থেকে ১১২৬ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ। এই সময়ে আর্থিক লেনদেন বা ব্যবসা সংক্রান্ত যাবতীয় কাজ আপনি স্বচ্ছন্দ্যে করতে পারেন।

মার্চ
মার্চ মাসের ২২ তারিখ সকাল ৬ টা ৫৪ মিনিট থেকে বেলা ১১ টা ৩২ মিনিট পর্যন্ত সময় , যে কোনও ব্যবসায়িক কাজের পক্ষে ভালো। অন্যদিকে, ২৯ তারিখ বেলা ১১টা ৪ মিনিট থেকে ১২ টা ৫৭ মিনিট পর্যন্ত সময় ব্যবসায়িক ক্ষেত্রে শুভ ফলদায়ক।

এপ্রিল
মার্চ মাসের পর আবার এপ্রিল মাস ব্যবসায় অগ্রগতির জন্য ভালো সময়। এই মাসে ১৩ তারিখ , সকাল ১০টা ০৫ মিনিট থেকে বেলা ১২ টা ২০ মিনিট পর্যন্ত সময় ব্যবসার পক্ষে শুভ। এরপর ১৮ তারিখ সকাল ৬ টা ২৪ মিনিট থেকে ৭ টা ৫০ মিনিট ও বেলা ১২ টা থেকে দুপুর ২ টো ২১ মিনিট পর্যন্চ সময় বেশ ভালো যেকোনও ব্যবসায়িক কাজ কর্মের জন্য।

মে
মে মাসের ৫ তারিখ সকাল ৮টা ৩৯ মিনিট থেকে দুপুর ১৩ টা ১৪ মিনিট পর্যন্ত সময় নতুন ব্যবসায়িক উদ্বোধনের ক্ষেত্রে বেশ শুভ। অন্যদিকে ওই একই মাসের ১১ তরিখ , সকাল ৭ টা ৪১ মিনিট থেকে বেলা ১২ টা ১১ মিনিট পর্যন্ত সময় কোনও ব্যবসায়িক কিছু শুরু করার পক্ষে ভালো।

জুলাই
জুলাই মাসের ৮ তারিখ সকাল ৯ টা ০২ মিনিট থেকে বেলা ১১ টা ১৯ মিনিট পর্যন্ত সময় ব্যবসায়িক ক্ষেত্রে শুভ। ওই মাসের ৯ তারিখে সকাল ৭:২০ মিনিট বেলা ১১ টা ১৫ মিনিট পর্যন্ত সময় ভালো সময়। এছাড়াও, ১৫ তারিখ সকাল ৬টা ১৪ মিনিট থেকে ৮ টা ৩৫ মিনিট পর্যন্ত সময় এবং বেলা ১০ টা ৫২ মিনিট থেকে থেকে দুপুর ১ টা ০৮ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ। ২২ তারিখ সকাল ৬ টা ৮ মিনিট থেকে সকাল ৮ টা ৭ মিনিট পর্যন্ত সময় ও ওই একই দিনে ১০ টা ২৪ মিনিট থেকে ১২ টা ৪১ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ।

অগাস্ট
এই মাসের ১৩ তারিখ সকা ৬ টা ৪১ মিনিট থেকে সকাল ৮ টা ৫৮ মিনিট পর্যন্ত ও সকাল ১১টা ১৪ মিনিট থেকে ১৩ টা ৩৪ মিনিট পর্যন্ত সময় সবচেয়ে ভালো সময় বলে জানাচ্ছেন জ্যোতিষ বিদরা। এই সময়ে ব্যবসায়িক কাজকর্ম করা অত্যন্ত শুভফলদায়ক।

সেপ্টেম্বর
সেপ্টেম্বর মাসে ১৯ তারিখ ৮ টা ৪৯ মিনিট থেকে বেলা ১১ টা ০৮ মিনিট পর্যন্ত সময় ব্য়বসার জন্য শুভ।

অক্টোবর
অক্টোবার মাসে ১১ তারিখ জুপুর ১২ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত সময় ব্যবসায়িক ক্ষেত্রে কাজকর্মের জন্য় ভালো। এছাড়াও এই মাসের বাকি শুভ সময় ও তারিখ হল, ২২ তারিখ সকাল ৬ টা ৫৭ মিনিট থেকে সকাল ৮ টা ৫৮ মিনিট পর্যন্ত। ২৫ তারিখ বেলা ১১ টা ৫ মিনিট থেকে বেলা ১২ টা ৫৫ মিনিট পর্যন্ত সময় ব্যবসার জন্য ভালো সময়। ২৬ তারিখ সকাল ৭ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সময় ব্যবসার জন্য ভালো।

নভেম্বর
নভেম্বর মাসের ৮ তারিখ সকাল ৭ টা০৯ মিনিট থেকে সকাল ৭ টা
৫২ মনিট পর্যন্ত ও বেলা ১০ টা ১০ মিনিট থেকে বেলা ১২ টা ১৪ মিনিট পর্যন্ত সময়ে ব্যবসায়ী ব্যক্তিদের পক্ষে আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ। ১৮ তারিখ সকাল ৯ টা ৩১ মিনিট থেকে ১ টা ১৭ মিনিট পর্যন্ত সময় ব্যবসার জন্য ভালো। ২৩ তারিখ সকাল ৭ টা ২১ মিনিট থেকে বেলা ১২ টা ৫৮ মিনিট পর্যন্ত সময় শুভফল দায়ক।

ডিসেম্বর
বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাসের ৯ তারিখ সকাল ১১ টা ২৫ মিনিট থেকে দুপুর ১ টা ২২ মিনিট পর্যন্ত সময়টিও বেশ ভালো ব্যবসার জন্য। ১০ তারিখ সকাল ৭ টা ৩৪ মিনিট থেকে বেলা ১ টা ০৮ মিনিট পর্যন্ত সময়ও বেশ ভালো সকল ব্যবসায়ীদের পক্ষে। এছাড়াও ২০ তারিখ সকাল ০৭ টা ৪০ মিনিট থেকে ০৯ টা ২৯ মিনিট পর্যন্ত সময় বেশ ভালো যে কোনও ব্যবসা শুরু করার পক্ষে।












Click it and Unblock the Notifications